এক রশিতে দুই যুবকের ঝুলন্ত মরদেহ

আপডেট : ১২ আগস্ট ২০২১, ০২:৩৭ পিএম

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে এক রশিতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে ওই গ্রামের ঘাটালের ভিটা নামক স্থানে এ ঘটনা ঘটে। 

ওই দুই যুবকের একজন হলেন, মাঝিপাড়া গ্রামের রামচন্দ্র দাসের ছেলে মধ্যে মৃনাল চন্দ্র দাস (২৪) এবং অন্যজন চুনিয়াকান্দি গ্রামের নিতাই চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস (২৬)।

আরও পড়ুন: গাজীপুরে পুড়লো শ্রমিকদের ১২ বসতঘর

গাইবান্ধা সদর থানার কর্মকর্তা (তদন্ত) বিশ্বজিৎ কুমার জানান, মৃনাল চন্দ্র দাস ও সুমন চন্দ্র দাস দুদিন আগে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। দুদিন নিখোঁজ থাকার পর একই গাছে ও একই রশিতে দুজনের লাশ ঝুলন্ত মরদেহ দেখে আজ সকালে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ তাদের উদ্ধার করে।

বিশ্বজিৎ কুমার আরও জানান, ঘটনাস্থল অন্য তিন ব্যক্তির ছবি, একটি ব্যাগ, কাঁচি ও ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে নিহতদের স্বজনদের অভিযোগ, দুইদিন আগে নিখোঁজ হওয়ার পর তাদের কেউ বা কারা হত্যা করে গাছে ঝুলিয়ে দিয়েছে। 


একাত্তর/আরবিএস  

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর