অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেলো কৃষি কর্মকর্তার

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম

পটুয়াখালীর বাউফলে অ্যাম্বুলেন্স-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সড়ক মিলন হাওলাদার (৩০) নামের এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার সকাল ৭টার দিকে বাউফল সদর ইউনিয়নের ভুবন সাহার কাচারি এলাকায় এ ঘটনা ঘটেছে। 

নিহত মিলন হাওলাদার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। তিনি বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের সাবেক মেম্বার শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।

মিলনের পরিবার জানায়, সকালে ইজিবাইকে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেন মিলন হাওলাদার। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে তাকে বহন করা ইজি বাইকের  মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মিলন মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স ও ইজিবাইকের চালক পালিয়ে গেলও যানবাহন দুটি আটক করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরেদহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াও চলছে। 

জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ নজরুল ইসলাম জানান, ২০১৮ সালে মিলন হাওলাদার উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে প্রথম চাকুরিতে যোগদান করেন এবং বর্তমানে মেহেন্দিগঞ্জে কর্মরত ছিলেন।  

আরবিএস
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর