সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৯:০৫ পিএম

দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়ার ছয় ঘণ্টা পর বাংলাদেশি কৃষক আল আমিন রাজুকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে নিরাপদে ফিরিয়ে আনে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি)।   

কৃষক আল আমিন রাজু উপজেলার ধর্ম্মপুর ইউপির দ্বীপনগর গ্রামের আইজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, কৃষক আল আমিন শুক্রবার সকাল ৯টার দিকে বিরল এনায়েতপুর সীমান্তের দ্বীপনগর গ্রামে শূন্য রেখার ৩২৩ নম্বর পিলারের পাশে নিজ জমিতে কাজ করছিলেন। এসময় বিএসএফ এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বিজিবি সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানালে, বিকেল সাড়ে ৩টায় ৩২৩ নম্বর মেইন পিলারের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে রাজুকে ফেরত আনা হয়।  

এ পতাকা বৈঠকে বিজিবি'র নেতৃত্ব দেন দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম, আর বিএসএফ'র নেতৃত্ব দেন ৯০ বিএসএফ কমান্ডিং অফিসার বিপিন কুমার।

লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম জানান, সীমান্ত পারাপারের কাজে সহায়তাকারী হতে পারে মূলত এমন ভুল বোঝাবুঝি থেকে আল আমিন রাজুকে ধরে নিয়ে যায় বিএসএফ। আল আমিন রাজু একজন সাধারণ খেটে খাওয়া লোক এটা বিএসএফ'কে নিশ্চিত করা হয়েছে। তখন বিএসএফ আল আমিন রাজুকে ফেরত দেয়।

আরবিএস
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ৩৩ মাস বা ২ বছর ৯ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট...
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের তাৎক্ষণিক প্রতিরোধে...
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর