জামালপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত পাঁচ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১১:০৮ পিএম

জামালপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের জামালপুর-মধুপুর সড়কের করগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এবং আহত সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ও চালক। 

নিহতরা হলেন- জামালপুর সদরের গেইটপাড় এলাকার মেদু শেখের ছেলে আব্দুল করিম আলাল, নারায়ণপুরের জয়নাল আবেদীনের ছেলে আব্দুর রাজ্জাক, ইপিজেড এলাকার মুনসফ আলীর ছেলে নুর জাহাঙ্গীর ওরফে আলম মেলেটারী, সরিষাবাড়ী উপজেলার নলদাইর গ্রামের আমজাদ ফকিরের ছেলে এনাম ফকির ও ময়মনসিংহের ফুলবাড়িয়ার মহর উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম। 

সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া জানান, জামালপুর থেকে মধুপুরগামী বালুভর্তি ট্রাক এবং মধুপুর থেকে জামালপুরগামী সিএনজিচালিত অটোরিকশা দিগপাইত করগ্রাম এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন এবং স্থানীয় হাসপাতালে নেওয়ার সময় আরও একজন মারা যান। আরেকজন গুরুতর আহত হয়েছেন। 

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সরিষাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। 

ওসি চাঁদ মিয়া আরও জানান, দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে এবং ঘাতক ট্রাক পালিয়ে গেছে। 

আরবিএস
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
গোপালগঞ্জের বাসচাপায় এক দম্পতি নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর