বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১৭

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭ পিএম

বঙ্গোপসাগরের বহির্নোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে বুধবার দিনগত মধ্যরাতে অবৈধ দেশীয় অস্ত্রসহ ১৭ জন চোরকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর টহল জাহাজ সুরমা।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, অভিযানে ইঞ্জিনচালিত কাঠের বোটসহ রামেল, ছুরি, হাতুড়ি, মোবাইল ফোন এবং বিভিন্ন রকমের লাইট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ ৫০ হাজার টাকা। পরে জব্দ মালামালসহ আটক ব্যক্তিদের স্থানীয় থানায় সোপর্দ করা হয়।

 আইএসপিআর আরও জানায়, বঙ্গোপসাগরের কুতুবদিয়ার দক্ষিণে একটি সংঘবদ্ধ দল কাঠের নৌকার মাধ্যমে চুরির প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়ার উত্তরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সুরমা অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে ইঞ্জিনচালিত কাঠের বোটসহ চোরচক্রের ১৭ সদস্যকে আটক করা হয়। এসময় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

বঙ্গোপসাগরের বহির্নোঙ্গর ও তৎসংলগ্ন এলাকায় নিয়োজিত নৌবাহিনীর জাহাজ ও অন্য মেরিটাইম সংস্থাগুলো নিয়মিত টহল এবং অভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান আইএসপিআর।

আরবিএস
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে একটি মাছ ধরার ট্রলার বিকল হয়ে চারদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। 
তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যেই উত্তাল সাগরে বিপদে পড়েছেন ১৮ জেলে। ট্রলারের পাখা ভেঙে যাওয়ায় চারদিন ধরে সাগরে ভাসছে তাদের মাছ ধরার ট্রলার এফবি তাওসীন।
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় এ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর