নোয়াখালীতে মন্দিরের প্রতিমা ভাংচুর, আটক ১

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১১:৩৯ এএম

নোয়াখালীর মাইজদীতে একটি মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে ঘটনায় অভিযুক্ত যুবককে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটককৃত মোসলেহ উদ্দিন ওরফে শাকিল (১৮) জেলার বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের আবদুর গফুরের ছেলে।

সোমবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে  মাইজদী শহরের মাষ্টারপাড়া এলাকায় শিব মন্দিরে এ ভাংচুরের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ধারণকৃত একটি ভিডিও চিত্র ইতিমধ্যে গণমাধ্যম কর্মিদের হাতে পৌঁছেছে। ওই ভিডিও চিত্রতে দেখা যায়, শিব মন্দিরের ভেতরে থাকা দুটি প্রতিমার একটি প্রতিমা ভেঙ্গে সামনে পড়ে আছে। পাশে থাকা অন্য প্রতিমাটি ঠিক ছিল।

আরও পড়ুন: দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৬ বছর পূর্তি আজ

আর মন্দিরের বাইরে উত্তেজিত হিন্দু ধর্মাবলম্বী লোকজন অভিযুক্ত যুবককে মন্দিরের সামনের সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে বিভিন্ন প্রশ্ন করছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহেদ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে। তিনি আরও জানান, অভিযুক্ত যুবক শাকিল প্রতিমা ভেঙ্গে তাদেরকে বলে, "আমি তোমাদের ভগবানকে ভেঙ্গে ফেলেছি"। তার কথাবার্তা একটু অসংলগ্ন ধরনের। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ওসি সাহেদ উদ্দিন বলেন, তাৎক্ষণিক হিন্দু ধর্মাবলম্বী লোকজন তাকে আটক করে এবং পুলিশে সোপর্দ করে। তবে এখনো কোন অভিযোগ দেয়নি কেউ।

একাত্তর/এসজে 
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর