চাঁপাইনবাবগঞ্জে কলেজ ক্যাম্পাস থেকে পাঁচটি ককটেল উদ্ধার

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৮:১৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারের কাছ থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার বিকেল ৪টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারের কাছে ঝোপের ভিতরে একটি শপিং ব্যাগে ককটেল-সদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় রা। পরে পুলিশ এসে ককটেলগুলো উদ্ধার করে।

ওসি মো. মতিউর রহমান জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে কলেজের শহীদ মিনারের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের শপিং ব্যাগ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এগুলো কারা সেখানে রেখেছে, সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। 

আরবিএস
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর