পূর্ব সুন্দরবনে আগুন, আশেপাশে নেই পানির উৎস

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৭:৫৩ পিএম

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। আশেপাশে পানির কোনো উৎস না থাকায় বনরক্ষীরা ফায়ারলাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

শনিবার সকালে বনের টেপারবিল এলাকায় প্রথম আগুন দেখতে পান স্থানীয়রা। চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেষ্টার বিপুলেশ্বর দাস দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এ কর্মকর্তা জানান, সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বনরক্ষীরা ঘটনাস্থলে ছুটে যান। আগুন যাতে বনের ব্যাপক এলাকা জুড়ে ছড়াতে না পারে সে জন্য আগুনের চারপাশে ফায়ারলাইন কাটা শুরু করেছেন তারা। আশেপাশে পানির কোনো উৎস নেই। বনের খাল থেকে দুই আড়াই কিলোমিটার দূরে গহিন বনের মধ্যে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেয়া হবে। 

ধানসাগর এলাকার সাবেক ইউপি সদস্য পান্না মিয়া বলেন, শনিবার সকালে সুন্দরবনের কলমতেজী টহল ফাঁড়ির টেপারবিল এলাকার বনের মধ্যে আগুনের ধোঁয়া উড়তে দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিক ধানসাগর স্টেশন কর্মকর্তাকে জানানো হয়।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, সুন্দরবনে আগুন লাগার বিষয়ে খোঁজখবর নিয়ে আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়া হচ্ছে। 

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. আবতাবী আলম জানান, তাদের ইউনিট ও মোরেলগঞ্জ ইউনিট বনে প্রবেশ করেছে। ঘটনাস্থলে পাইপলাইন টানা হচ্ছে পানি সরবরাহ করার জন্য। রোববার সকাল থেকে আগুন নেভানোর মূল কাজ শুরু হবে।

আরবিএস
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর