ছাত্রদের প্রতি জনগণের বিশ্বাসে চিড় ধরেছে: নুর

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৮:৫৭ পিএম

জুলাই অভ্যুত্থানে ছাত্রদের প্রতি জনগণের যে বিশ্বাস তৈরি হয়েছিলো, সেটিতে চিড় ধরেছে মন্তব্য করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, কারণ, এখন অনেক ছাত্রের মধ্যে সুবিধাবাদী প্রবণতা দেখা যাচ্ছে। সমন্বয়ক পরিচয়ে তারা ডিসি অফিস, ইউএনও অফিস, থানাসহ বিভিন্ন স্থানে অনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। 

শনিবার বিকেলে পটুয়াখালীর গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 

নুর বলেন, রাজনৈতিক দল ও ছাত্র জনতার সমন্বিত আন্দোলনে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, কিন্তু জনগণের মুক্তি আসেনি। জনগণ যার যার কাজে ফিরে গেছে, অথচ রাজনৈতিক দলগুলো যদি জনগণের ত্যাগের কথা ভুলে যায়, তবে জনগণ প্রতারিত হবে এবং সেই রাজনৈতিক নেতারাও এর ভুক্তভোগী হবেন।  

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। এতে অনেকে জেল খেটেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, এলাকা ছেড়েছেন, এমনকি দেশও ছেড়েছেন। কিন্তু তারপরও জনগণের কাঙ্ক্ষিত মুক্তি আসেনি।

গণঅধিকার পরিষদের সভাপতি মনে করেন, গণআন্দোলনে জনগণের সক্রিয় অংশগ্রহণ না থাকলে ফ্যাসিবাদের পতন সম্ভব নয়। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও রাজনৈতিক দলের প্রচেষ্টার মাধ্যমে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, এই অভ্যুত্থানের পর জনগণ হয়ত স্বাভাবিক জীবনে ফিরে গেছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর উচিত জনগণের ত্যাগের মূল্য দেওয়া এবং তাদের জন্য কাজ করা। 

তিনি রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা স্বীকার করে বলেন, দীর্ঘ ১৬ বছর রাজনৈতিক দলগুলো জনগণকে একত্রিত করতে ব্যর্থ হয়েছে, কিন্তু জুলাই অভ্যুত্থানে ছাত্রদের প্রতি জনগণের বিশ্বাস তৈরি হয়েছিলো। তবে এখন দেখা যাচ্ছে, সেই ছাত্রদের মধ্যে কিছু ব্যক্তি সুবিধাবাদী হয়ে উঠেছে। তারা বিভিন্ন প্রশাসনিক অফিসে প্রভাব খাটানোর চেষ্টা করছে, যা জনগণের আস্থা নষ্ট করছে। 

এদিকে চলতি রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ঈদে ঘরমুখো মানুষের যাত্রাপথ নির্বিঘ্ন করায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান নুর। তবে তিনি রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, যদি রাজনৈতিক নেতারা জনগণের সঙ্গে প্রতারণা করেন, তবে তারাও একদিন এর ফল ভোগ করবেন।

গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরবিএস
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর