মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় পালক বাবা গ্রেপ্তার

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৯:২৬ পিএম

লক্ষ্মীপুরে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার পালক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সকালে ভুক্তভোগী ছাত্রীর ফুফু বাদী হয়ে সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

গ্রেপ্তার মো. হারুন পেশায় একজন অটোরিকশাচালক।

পুলিশ ও মামলার এজাহারে জানা যায়, তিন বছর বয়সে ছাত্রীটির মা মারা গেলে হারুন ও তার স্ত্রী তাকে দত্তক নেন। আট বছর বয়সে পালক মা মারা গেলে হারুন দ্বিতীয়বার বিয়ে করেন। এরপর থেকে মেয়েটির প্রতি অবহেলা শুরু হয়।

পরিবারের অন্যান্য সদস্যদের সহায়তায় তাকে লক্ষ্মীপুর পৌর শহরের আল হুদা মহিলা মাদ্রাসায় ভর্তি করা হয়। সেখানে সে আবাসিকে থেকে পড়ালেখা করছিলো।

গত ২৩ মার্চ ঈদের ছুটিতে হারুন মেয়েটিকে বাড়িতে নিয়ে যান। অভিযোগ রয়েছে, ওইদিন বিকেলে নিজ ঘরে তাকে ধর্ষণ করেন। 

পরিবারের দাবি, এর আগেও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার মেয়েটিকে যৌন নিপীড়নের শিকার হতে হয়েছে।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোনাফ বলেন, দীর্ঘদিন ধরে হারুন তার পালক মেয়েকে নিপীড়ন করে আসছিলো বলে অভিযোগ পেয়েছি। মামলার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং পুলিশ বলছে, দ্রুত চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে।

আরবিএস
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর