মায়ের উপহার আর ভালোবাসা নিয়ে নরওয়েতে দুলি ওলসেন

আপডেট : ১৫ মে ২০২৫, ০৭:০২ পিএম

মায়ের উপহার আর তার ভালোবাসা নিয়ে নরওয়ে ফিরে গেলেন দুলি ওলসেন। দীর্ঘ ৫০ বছর পর মানিকগঞ্জে মায়ের দেখা পেয়ে নরওয়ে ফিরতে মন চাইছিলো না তার। তারপরও ফিরতে হলো নিজের সন্তান আর জীবিকার তাগিদে। সাথে নিয়ে গেছেন মা আম্বিয়া খাতুনের ভালোবাসা।

তার হাতে বানানো নকশী পিঠা আর নানা উপহার। দুলি বলছেন তিনি বার বার ফিরে আসবেন মায়ের কাছে। মায়ের সাথে কথা বলার জন্য শিখছেন বাংলা ভাষা। আপাতত প্রযুক্তির সহায়তায় যোগাযোগ রাখবেন মায়ের সাথে। পরেরবার সন্তানদেরও নিজের শেকড় চেনানোর ইচ্ছে দুলির।

বৈশাখের তীব্র খরতাপ উপেক্ষা করে পদ্মাপাড়ের মুক্তানগরে আবারও মায়ের ঘরে ফিরেছিলেন দুলি। তীব্র ঠান্ডার দেশ নরওয়েতে তার বড় হওয়া। বাংলাদেশের গ্রীষ্মের এমন দাবদাহ তিনি অভ্যস্ত নন। তারপরও ছুটে গেছেন শেকড়ের টানে। মায়ের উঠোনে। 

মাকে ছুঁয়ে থাকা আর মায়ের সাথে অচেনা ভাষায় কথা বলা। সবই ছিলো তার কাছে উপভোগ্য। যদিও জগতজুড়ে মায়ের ভালোবাসা আর হাসি কান্নার কোন অনুবাদ হয় না। সে ভাষা সর্বজনীন। 

লাল সবুজের এই দেশের মেয়ে দুলির প্রিয় লাল পোশাক, সঙগী ফ্রয়েও  লাল পাঞ্জাবী পরে গ্রামে গিয়েছেন। মেয়ের আর জামাইয়ের জন্য পোষাক নাতি নাতনীদের জন্য সাধ্যমতো উপহার আর ভালোবাসার নকশী পিঠা তুলে দিয়েছেন মা আম্বিয়া খাতুন। মাকেও নানা উপহারে ভরিয়ে দিয়েছেন দুলি। 

মাতৃভূমি ছাড়ার আগে দুলি ওলসেন বলছিলেন; বিশাল এক পাথর জমে ছিলো তার হৃদয়ে। মাকে স্পর্শের পর বহু বছরের সেই পাথর কোথায় যেন বিলীন হয়ে গেছে। মাকে ছেড়ে যেতে কিছুতেই মন চাইছে না । 

দুলির জীবন সঙ্গী ফ্রয়েন থুবও বলছিলেন তারা আবারও ফিরে আসবেন। পরেরবার সাথে আনবেন সন্তানদের। এরপর যাতে কোন দোভাষীর সাহায্য ছাড়াই মা মেয়ের কথা চলে অনর্গল; তাই এখন থেকেই বাংলা শিখছেন দুলি। আশা পরে রবার মায়ের ভাষাতেই যেন কথা বলতে পারেন। 

মায়ের সাথে কাটানো মধুর স্মৃতিগুলো নিয়ে বিমানবন্দরে দুলি ওলসেন বলছিলেন, তার ৫০ বছরের জীবনে এ এক অবিস্মরণীয় অধ্যায়ের সূচনা। যা তার কাছে দ্বিতীয় জনমের মতো। এই দেশ এই দেশের মানুষ তার জীবনে যে দ্বিতীয় জন্মের উপলক্ষটা এনে দিলো; সে জন্য আরেকবার কৃতজ্ঞ দুলি।  

এআরএস
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
ঝড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পৌনে এক ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিলো। পরে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল শুরু হয়।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর