সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন আর নেই

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩৭ এএম

মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন। রোববার (২৬ এপ্রিল) ভোরে রাজধানীর নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, ভোরে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে দ্রুত ঢাকার পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

গোলাম সারোয়ার মিলন দেশের রাজনীতির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তার রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য দিকগুলো হলো- তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি (১৯৮১-৮২) ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাবশালী ছাত্রনেতা হিসেবে তার ব্যাপক পরিচিতি ছিলো।

১৯৮৬-৯০ মেয়াদে তিনি মানিকগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬-৮৭ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তিনি মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জীবনের শেষ ভাগে তিনি বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন।

সাবেক এই উপমন্ত্রীর মৃত্যুতে মানিকগঞ্জ জেলাসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বাদ জোহর মানিকগঞ্জের সিঙ্গাইর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ঢাকায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

একাত্তর/এসি
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
ঝড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পৌনে এক ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিলো। পরে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল শুরু হয়।
মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৯৭০ বিশ্বকাপে জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলারের পর প্রথম পুরুষ ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুই অঙ্কের গোলের অনন্য মাইলফলক স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। কিন্তু এমন কীর্তির রাতেও মাঠ ছাড়তে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর