বিশ্বম্ভরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

আপডেট : ১৯ মে ২০২৫, ১১:৩২ এএম

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মো. শামছু মিয়া (২৭) নামে এক যুবক আহত হয়েছেন।

রোববার (১৮ মে) দিনগত রাত ৩টা ৪৫ মিনিটে চিনাকান্দি বিওপির গামারিতলা রাজাপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শামছু মিয়া উপজেলার ধনপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। 

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. এন্ড কর্নেল জাকারিয়া কাদির জানান, ১৯ মে রাত ৩টা ৪৫ মিনিটে শামছু মিয়াসহ আরও চার চোরাকারবারি মালামাল আনার উদ্দেশ্যে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। বর্তমানে ভারতে সীমান্তবর্তী এলাকায় কারফিউ জারি থাকায় বিএসএফ বাধা দিলে, চোরাকারবারিদের সাথে বিএসএফের দ্বন্দ্বে সৃষ্টি হয়। এক পর্যায়ে রাজাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করার লক্ষ্যে গুলি করে। এতে বাংলাদেশি নাগরিক মো. শামছু মিয়ার বাম হাতে কাঁধের ওপর গুলি লাগে।  

এদিকে সকালে আহত সামছু মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে আসেন তার স্বজনরা। আশঙ্কামুক্ত হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন চিকিৎসক। 

বিজিবির সিও জানান, চোরাচালানি মালামাল আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে আহত শামছু মিয়াসহ সহযোগীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এছাড়াও সীমান্ত এলাকায় পুশইন বন্ধে সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত কোনো পুশইনের ঘটনা ঘটেনি বলে জানায় বিজিবি।

আরবিএস
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ৩৩ মাস বা ২ বছর ৯ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর