মৌলভীবাজারের তিন সীমান্ত দিয়ে ২৯ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

আপডেট : ৩০ মে ২০২৫, ০৪:৫৪ পিএম

মৌলভীবাজারের জুড়ি ও কমলগঞ্জ উপজেলার তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে আরও ২৯ জনকে ‘পুশইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

শুক্রবার (৩০ মে) সকালে মৌলভীবাজারের রাজকি, বাগিছড়া ও চাম্পাপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয়া হয়। 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫২ ও ৪৬ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, নিম্নচাপের প্রভাবে আজ সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। এ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেই সকাল সাড়ে ৮টার দিকে রাজকি সীমান্ত পয়েন্ট দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ১০ জনকে পুশইন করে বিএসএফ। তাদের দেশের সীমান্তের অভ্যন্তরে দেখতে পেয়ে আটক করে স্থানীয় বিওপি ক্যাম্পে নিয়ে যায় বিজিবির ৫২ ব্যাটলিয়ন। 

অপরদিকে প্রায় একই সময়ে কমলগঞ্জ উপজেলার বাগিছড়া ও চাম্পাপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ আরও ১৪ জনকে পুশইন করে বিএসএফ। তাদেরকে দেশের অভ্যন্তরে দেখতে পেয়ে আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায় বিজিবির ৪৬ ব্যাটলিয়ন। 

বিজিবি জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে, তারা সবাই বাংলাদেশের কুড়িগ্রামসহ বিভিন্ন জেলার বাসিন্দা। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে পাড়ি জমিয়েছিলেন।   

আরবিএস
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার কর্মধা ইউনিয়নের...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর