বেইলি ব্রিজ ভেঙে খালে কয়লা বোঝাই ট্রাক, যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২১ জুন ২০২৫, ০৮:২৩ পিএম

পিরোজপুরের ইন্দুরকানীতে কয়লা বোঝাই একটি ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়ায় দুই উপজেলার কয়েক হাজার মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। এতে কলারন-সন্যাসী-মোরেলগঞ্জ-মোংলা-শরণখোলা রুটসহ একাধিক এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

এর আগে শুক্রবার (২০ জুন) দিনগত রাত ৪টার দিকে উপজেলার চন্ডিপুরে মালবাড়ী এলাকায় প্রায় ২৭ টন কয়লা নিয়ে একটি ট্রাক ব্রিজটি পার হচ্ছিলো। কিন্তু সেতুটি অতিরিক্ত ওজন সহ্য করতে না পেরে হঠাৎ ভেঙে পড়ে এবং ট্রাকটি খালের পানিতে তলিয়ে যায়। ঘটনার পরপরই ট্রাকচালক ও সহকারী পালিয়ে যান।

‎ব্রিজ ভেঙে পড়ার পর থেকে পুরো রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে ইন্দুরকানী, কলারন, সন্যাসী, মোড়েলগঞ্জ, মোংলা, শরণখোলা এলাকার হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সব শ্রেণির মানুষ এখন চরম ভোগান্তির শিকার। স্থানীয়রা বিকল্প কোনো রাস্তা না থাকায় পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।


‎
স্থানীয়রা অভিযোগ করে বলেন, বহুদিন ধরেই ব্রিজটির অবস্থা নাজুক ছিলো। সেতুর গায়ে সতর্কতামূলকভাবে পাঁচ টনের বেশি যানবাহন চলাচল নিষিদ্ধের সাইনবোর্ড থাকলেও ব্রিজের অপর পাশে আরোয়ান নামে একটি ইটের ভাটা তা উপেক্ষা করে ভারী ট্রাকে করে জ্বালানি হিসেবে কয়লা আনা-নেয়া করতো। স্থানীরা বারবার অভিযোগ করার পরেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, ব্রিজ ভেঙে পড়ার বিষয়টি জানার সঙ্গে সঙ্গে লোক পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করার চেষ্টা চলছে। পাশাপাশি ইতোমধ্যে ফেরি বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে, তাদের কাছ থেকে একটি ক্রেন এনে ব্রিজটি মেরামত করা হবে। তাছাড়া এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরবিএস
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
হাসপাতালে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ এবং দালালচক্রের দাপট খতিয়ে দেখতে পিরোজপুর জেলা হাসপাতালে আকস্মিক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে, দুদক পিরোজপুর সমন্বিত...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর