নীলফামারীতে ট্রেনের ধাক্কায় বাইক আরোহী দুই ভাই নিহত

আপডেট : ২৫ জুন ২০২৫, ০২:৩৭ পিএম

নীলফামারী সদরের পলাশবাড়িতে অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ছয়টার দিকে পলাশবাড়ি ইউনিয়নের জ্ঞানদাস কানাইকাটা গ্রামের তেঁতুলতলা রেলঘুন্টিতে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সদর উপজেলার চওড়াবড়গাছা ইউনিয়নের আরাজি দলুয়া গ্রামের কাল্টু রায়ের ছেলে সন্তোষ রায় (৪০) ও সেন্টু রায়ের ছেলে ভবেশ রায় (২৮)। তারা দু’জন চাচাতো ভাই এবং পেশায় রাজমিস্ত্রি।

রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, কাজে যাওয়ার জন্য ভোরে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন দুই চাচাতো ভাই সন্তোষ ও ভবেশ। পথে জ্ঞানদাস কানাইকাটা তেঁতুলতলায় অরক্ষিত রেলঘুন্টি পারাপার হওয়ার সময় তাদের মোটরসাইকেলটি চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কায় খায়। এতে মোটরসাইকেলসহ ট্রেনের নিচে পড়ে দুজন ঘটনাস্থলেই নিহত হন। 

পরে খবর পেয়ে সকাল নয়টার দিকে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। 

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. মাহমুদ উন-নবী বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

আরবিএস
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী বছরই আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার। এই মেগা প্রকল্পের কাজ শুরু হলে লালমনিরহাটসহ তিস্তাপাড়ের...
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর