বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রায় তিন নম্বর সংকেত

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৪:১১ পিএম

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ও পায়রা সমুদ্র বন্দর এলাকার নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বেড়েছে।

শুক্রবার (২৫ জুলাই) অধিদপ্তরের দেয়া আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার  বিকেল নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

তাই পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং পটুয়াখালী নদী বন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ পরিস্থিতিতে সমুদ্র উত্তাল রয়েছে, থেমে থেমে বইছে দমকা হাওয়া।

এদিকে রাঙ্গাবালীতে অস্বাভাবিক জোয়ারে পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে নিচু এলাকা ও বেড়িবাঁধের বাহিরের বসতভিটা ও মাছের ঘের প্লাবিত হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চরকাশেম, যুগিরহাওলা, চরযমুনা, চরহেয়ারসহ বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। ওইসব এলাকার মাছের ঘেরও প্লাবিত হয়। 

বিশেষ করে চালিতাবুনিয়া ও চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা এলাকায় ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। 

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর এমন দুর্ভোগের কথা বলা হলেও ভাঙা বাঁধ টেকসইভাবে সংস্কারের কোনো উদ্যোগ নেই। ফলে ঝুঁকিতে আছে মানুষ ও সম্পদ।

আরবিএস
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে একটি মাছ ধরার ট্রলার বিকল হয়ে চারদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। 
তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যেই উত্তাল সাগরে বিপদে পড়েছেন ১৮ জেলে। ট্রলারের পাখা ভেঙে যাওয়ায় চারদিন ধরে সাগরে ভাসছে তাদের মাছ ধরার ট্রলার এফবি তাওসীন।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকা এবং পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন সাগরে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, হয়ে উঠেছে উত্তাল। সাগরের তীব্র...
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
সৌদি আরবের নাজরান অঞ্চলে দেশটির ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় একটি এএইচ-৬আই (AH-6i) রিকনেসেন্স (পর্যবেক্ষণ) হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়ে এর ভেতরে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।...
রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু 'বাংলাদেশ সচিবালয়' স্থানান্তরের ঐতিহাসিক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক...
বাঙালি সংস্কৃতি ও সাহিত্যপ্রেমীদের প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা ২০২৭’ আগামী বছরের ৭ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। মাসব্যাপী এই ঐতিহ্যবাহী মেলা চলবে ৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত।
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর