চাঁপাইনবাবগঞ্জের শিংনগর সীমান্তে গুলিবিদ্ধ দুই যুবক

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০২:৩৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের স্বজনরা বিএসএফকে দায়ী করলেও তা অস্বীকার করেছে ভারতীয় বাহিনী।  

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিনগত রাত চারটার দিকে সিংনগর বিওপির সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- মনাকষা ইউনিয়নের সাহাপাড়া মুন্সিপাড়ার পন্ডিতপাড়ার আরিফুল ইসলাম হানিফের ছেলে সেলিম (২৫) ও মুন্নাপাড়া তারাপুরের সুলতানের ছেলে সুমন (২৮)।

স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার ভোরে ১০ জনের একটি দল শিংনগর সীমান্তের ১৬৪/৫এর ১এস পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় ভারতীয় বিএসএফের ৭১ ব্যাটালিয়নের দৌলতপুর সীমান্তে, ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন তারা। এ সময় তাদের সঙ্গীরা তাদের উদ্ধার করে সারাদিন গোপনে থেকে বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

তবে বিজিবির পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে শুধু সেলিম নামে একজনের গুলিবিদ্ধ হওয়ার কথা জানানো হয়েছে।

এ বিষয়ে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এক ম্যাসেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সিংনগর বিওপির পক্ষ থেকে দৌলতপুর ক্যাম্পের বিএসএফের সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি অস্বীকার করে।

আরবিএস
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর