নিজেদের চাঁদাবাজি ঢাকতে তরুণদের ওপর দায় চাপাচ্ছে বিএনপি: নাহিদ

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০১:৪০ পিএম

৫ আগস্টের পর বিএনপির মাধ্যমে চাঁদাবাজি ছড়িয়ে গেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নিজেদের চাঁদাবাজি ঢাকতে তরুণদের ওপর দায় চাপানো হচ্ছে। 

এসময় নিজ দলের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বানও জানান তিনি।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে টাঙ্গাইলে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রার আগে এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি সংস্কারের একটিও উদ্যোগ নেয়নি। বিএনপির আয়, ব্যায়ের হিসাব জনগণের কাছে স্পষ্ট নয়। 

তিনি আরও বলেন, যে চাঁদাবাজির অর্থনীতির ভিত্তিতে রাজনৈতিক দলগুলো পরিচালিত হয়, সে অর্থনীতি ভেঙ্গে দিতে হবে। 

শুধু প্রতিশ্রুতি নয় জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এমন দাবি জানিয়ে নাহিদ বলেন, পরবর্তী নির্বাচিত সরকার জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। 

এদিকে নির্বাচন কমিশনে নিয়োগ কমিটি হলে দুদক এবং পিএসসিতে একই প্রক্রিয়ায় নিয়োগ কমিটি হতে পারে বলেও জানান তিনি। বলেন, পিআর এর সমাধান করে জুলাই সনদের দিকে যাওয়া উচিত।

আরবিএস
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে ছাত্রদল। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবি করা পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি ইটভাটায় হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) রাতে উপজেলার বিরাবো এলাকায় এই ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর