গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১২:৩৮ পিএম

গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এসময় সড়কে দেখা দেয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পুলিশ ও শ্রমিক পক্ষ জানায়, নগরের ভোগড়া বাইপাস এলাকার রোয়া ফ্যাশনস লিমিটেড কারখানা শ্রমিকদের জুলাই মাসের বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে মূল ফটকে কারখানা অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পান। এতে শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। বেতন না দিয়ে কারখানা বন্ধের ঘোষণা দেয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে এক পর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। 

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিকরা সড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নিলে প্রায় এক ঘণ্টা পর ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন খান বলেন, কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও কারখানা খুলে দেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে কারখানার সামনে নিয়ে গেলে সকাল ১০টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সাথে আলোচনা করা হচ্ছে।

আরবিএস
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর