দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিংয়ের আসামি আটক

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০৪:২৭ পিএম

ফরিদপুরে আলোচিত দুই হাজার কোটি টাকার মানি লন্ডারিং মামলার এজাহারভুক্ত পলাতক আসামি, স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ফাহিম বিন ওয়াজেদ ফাহিমকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ আগস্ট) রাতে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল মানিকগঞ্জ জেলার শিবালয় থেকে তাকে আটক করে। আটক ফাহিমের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা পাচারের মামলা ছাড়াও কোতোয়ালী থানায় আরো পাঁচটি মামলা রয়েছে। 

এদিকে, জাতীয় গোয়েন্দা সংস্থার ডিডি পরিচয় দিয়ে প্রতারণার সাথে জড়িত ছানোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে শহরের কানাইপুর এলাকা থেকে ছোঁয়াকে আটক করা হয়। ছানোয়ারের বিরুদ্ধে নাটোর, নওগাঁ ও নোয়াখালী জেলায় প্রতারণার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আরও পড়ুন: স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ চার জনের যাবজ্জীবন কারাদণ্ড

আটককৃত দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে। আটককৃতদের বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে ফরিদপুর জেলা পুলিশ। সংবাদ সম্মেলনে আটককৃতদের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। 


একাত্তর/এসজে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
কখনও নিজেকে ৪০০ বছর বয়সী ‘জিনের বাদশা’ হিসেবে পরিচয় দিতেন, আবার কখনও অনলাইন অ্যাপসে বিনিয়োগ করে মোটা লাভের প্রলোভন দেখাতেন।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
সাম্প্রতিক সময়ে অনলাইনে চাঁদপুরের ইলিশ ক্রয় করে প্রতারণার শিকার হয়েছেন অনেক ক্রেতা। ফেসবুক পেজের লোভনীয় অফার সম্বলিত পোস্ট দেখে ফাঁদে পড়ছেন অনেকেই।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর