ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, দুই পুলিশ বরখাস্ত

আপডেট : ১১ মে ২০২৪, ০৮:২৮ পিএম


মাদারীপুরে চাকরি দেয়ার প্রলোভনে পুলিশ সদস্যের ঘুষ নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শনিবার পুলিশ হেডকোয়ার্টার্স এবং জেলা পুলিশ একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন -কনস্টেবল তানজিলা আক্তার ও শহিদুল ইসলাম। তারা মাদারীপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

কনস্টেবল পদে চাকরি দেয়ার কথা বলে কনস্টেবল তানজিলা ও শহিদুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর গ্রামের রবিদাসের ছেলে রতন দাসের নিকট থেকে ১৪ লক্ষ টাকা ঘুষ নেয়। বিপরীতে তানজিলা একটি ‘ব্যাল্ক চেক’ দেন রতনকে।

কিন্তু রতনের কনস্টেবল পদে চাকরি না হওয়ায় পরবর্তীতে টাকা ফেরত চান তানজিলা ও শহিদুলের কাছে। কিন্তু টাকা ফেরত না দিয়ে তারা বিভিন্নভাবে রতনকে হুমকি দিতে শুরু করেন। শেষে বাধ্য হয়ে মাদারীপুরের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন চাকরিপ্রত্যাশী রতন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্য তানজিলা আক্তার একটি দোকানে দাঁড়িয়ে এক হাজার টাকার কয়েকটি বান্ডিল নিচ্ছেন। দোকানটি মাদারীপুর জেলা প্রশাসকেরর কার্যালয়ের সামনে। সেই দোকানেই টাকা লেনদেন হয়েছে।

গত বছরের ১ মার্চ টাকাগুলো নেয়া হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকার রবিদাসের ছেলে রতন দাস একটি দোকানে কাজ করতেন। সেখানেই তার পরিচয় হয় পুলিশ সদস্য তানজিলা আক্তারের সাথে। পরে পুলিশ নিয়োগের সময় তানজিলা আক্তার পুলিশে চাকরির প্রলোভনে রতনের কাছ থেকে ১৪ লাখ টাকা নেয়। বিশ্বাস অর্জনের জন্য তানজিলা কমিউনিটি ব্যাংকের একটি চেকও দেন তাকে। তানজিলা আক্তারের নামে কমিউনিটি ব্যাংকের চেকে তানজিলার স্বাক্ষর ও তারিখ রয়েছে।

মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম জানিয়েছেন, অভিযুক্ত দু’জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

একাত্তর/আরএ
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর