ভোলাহাট সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে পুশইন করলো ভারত

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০১:৪০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর পাঁচটার দিকে উপজেলার চামুচা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস দিয়ে তাদের পুশইন করে ১১৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা। 

পুশইন হওয়া সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তারা হলেন- যশোরের মনিরামপুর গ্রামের মো. বিল্লাল হোসেন (৩২), টাংগাইল জেলার বিষ্ণু বর্মণ (৩৪), কুমিল্লা জেলার মো. রবিউল ইসলাম (৩০), খুলনার  পিন্টু শেখ (৩০), রংপুরের মো. আনোয়ার হোসেন (৩৬), লালমনিরহাটের টিটু প্রামাণিক (৩০), কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার মো. মেহেদী হাসান মুন্না (২৯), মো. সেলিম (২৯) ও মো. রুলাস (৩২), রাজশাহীর বাঘার মেহের আলী (৩২), পঞ্চগড়ের মো. রহমত (৪০), ময়মনসিংহের মো. তহিল উদ্দিন সিকদার (৪০) এবং ঠাকুরগাঁওের মো. মোশারফ আলী (২১)।

৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোর পাঁচটার দিকে চামুশা সীমান্ত দিয়ে পুশইন হবার খবর পেয়ে চাঁনশিকারী বিওপি’র টহলদল তাদেরকে আন্তর্জাতিক সীমারেখা হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সবাই বাংলাদেশি। 

জিজ্ঞাসাবাদে তারা জানান, গত ২০২৩ হতে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছিলেন এবং তারা ভারতীয় পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে পুলিশ তাদেরকে ১১৯ ব্যাটালিয়ন বিএসএফ এর নিকট হস্তান্তর করে। পরবর্তীতে কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্প তাদেরকে সীমান্ত পিলার ১৯৬/২-এস দিয়ে বাংলাদেশে পুশইন করে। আটকদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরবিএস
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর