এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের কর্মী নিহত

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০৬:১৭ পিএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটের শিমুলিয়া ঘাটে লঞ্চের ধাক্কায় এমভি মায়ের দোয়া নামে এক লঞ্চের লস্কর আবু তাহের জাহিদ (২৮) নামের কর্মী ঘটনাস্থলেই নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। 

মাওয়া নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের মিয়া জানান, বৃহস্পতিবার বেলা ১২টায় বাংলাবাজার থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা এমভি মায়ের দোয়া নামের লঞ্চটি শিমুলিয়া ঘাটে যাত্রী নামিয়ে পিছনে যাচ্ছিলো।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে তাহের হত্যা মামলার ২০ আসামি খালাস

এমন সময় বাংলাবাজার থেকে যাত্রী নিয়ে আসা অর্পন নামের লঞ্চটি ঘাটে ভিড়ার সময় আরেকটি লঞ্চের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মায়ের দোয়া লঞ্চের ওই কর্মী নিহত হয়। 

নিহত আবু তাহের ওরফে জাহিদের বাড়ী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 


একাত্তর/এসজে 

দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর