নির্বাচন বানচালে নানা ফাঁদ পাতা হচ্ছে, নেতাকর্মীদের সতর্ক করলো বিএনপি

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৮:১৬ পিএম

নির্বাচন বানচাল করতে নানা রকম ফাঁদ পাতা হচ্ছে বলে অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)। দলটির নেতারা বলছেন, ভোটের ফল গণনা পর্যন্ত এই শঙ্কা যাবে না। তবে কারো পাতা ফাঁদে পা না দেয়ার জন্য নেতাকর্মীদের সতর্ক করেছেন তারা। এদিকে খালেদা জিয়ার হাত ধরেই দেশে গণতন্ত্রের উত্তরণ হবে এমন প্রত্যাশা তাদের। 

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মহফিলে যোগ দেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। দলের নেতাকর্মীদের মনে করিয়ে দেন গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার আত্মত্যাগের কথা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে যারা নির্যাতন করেছে, তাদের প্রত্যেকের বিচার করতে হবে। 

তিনি আরও বলেন, পৃথিবীতে তিনি অনন্য নজির হয়ে থাকবেন। তাকে যারা ধীরে ধীরে মেরে ফেলতে চেয়েছিলো, তারা আজ দেশে নেই। অন্যদিকে বেগম খালেদা জিয়ার দেশে আছেন এবং জনগণের নেতৃত্ব দিচ্ছেন। 

আগামীদিনে খালেদা জিয়ার হাত ধরেই গণতন্ত্রের উত্তরণ হবে বলে প্রত্যাশা দলের অন্যতম নীতিনির্ধারক নজরুল ইসলাম খানের।

আর গয়েশ্বর চন্দ্র রায় জানান, সুযোগ তৈরি হলেও গণতন্ত্র এখনও হাতের নাগালের বাইরে।

এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে পৃথক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দেশের জনগণ তা রুখে দেবে।  

একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা গণতন্ত্রের শত্রু। 

আরবিএস
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর