শেরপুরে কাঠবোঝাই ভ্যান উল্টে দাদা-নাতির মৃত্যু

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৯:১৮ পিএম

শেরপুরে কাঠবোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যান উল্টে দাদা ও নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (১৬ আগস্ট) দুপুরে সদরের রৌহা ইউনিয়নের বেলতলী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার হালগড়া গ্রামের মোজাম্মেল হক (৪২) ও হোসাইন আহমেদ (১১)। সম্পর্কে তারা দাদা-নাতি।

স্থানীয়রা জানায়, কাঠবোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যানে করে সদরের হালগড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন দাদা-নাতি। ভ্যানের একপাশে বসেছিলেন দাদা মোজাম্মেল। আর ভ্যান চালাচ্ছিলেন নাতি হোসাইন। পথে বেলতলী বাজারের পাশে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হোসাইন মারা যান। আর গুরুতর আহত অবস্থায় মোজাম্মেলকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা খুব মর্মান্তিক ঘটনা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরবিএস
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর