নদ-নদীর পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে নতুন জনপদ

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০৫:২৭ পিএম

পদ্মা, যমুনা ও ধরলাসহ বেশ কিছু নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ৯টি পয়েন্টে ছয় নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপরে। 

নদী তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়ে পানিবন্দি কয়েক হাজার পরিবার। অনেকে আশ্রয় নিয়েছেন বাঁধের উপর।  

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। পানি বাড়ায় ১৫ গ্রামের মানুষ ভিটেমাটি ছেড়ে যাচ্ছেন আশ্রয় কেন্দ্র বা বাঁধের ওপর।

যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ পয়েন্টে ১১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় প্রতিদিন নতুন করে তলিয়ে যাচ্ছে গ্রামীণ রাস্তা-ঘাট। 

পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে ধরলা নদীর পানি বিপদ সীমার ৩১ সেন্টিমিটার এবং ব্রক্ষ্মপুত্র নদের পানি বিপদ সীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি ঢুকে প্লাবিত হয়েছে কুড়িগ্রামের সদর উপজেলার ২০টি গ্রাম ।

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমা বরাবর বয়ে যাচ্ছে। ঘাঘট নদীর পানি শহরের ব্রিজ রোড পয়েন্টে ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে বয়ে যাচ্ছে।

জামালপুরে যমুনা-ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার দুই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে দৌলতদিয়া পয়েন্টে দুই সেন্টিমিটার কমলেও এখনো পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


একাত্তর/এআর


ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়ে সাড়ে ২৯ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। পরে উন্মুক্ত নিলামে মাছটি ৬৮ হাজার টাকায় বিক্রি করা হ‌য়ে‌ছে।
শীত মৌসুমের শুরুতে নদীতে পানি কমে আসায় এই সময়ে মাছ ধরা পড়ে প্রচুর। বিশেষ করে নদীতে ধরা পড়ছে বড় বড় পাঙাশ মাছ।
নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ ধরার অপরাধে ১৬ জেলেকে আটকের পর ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর