রাঙ্গাবালীতে অবৈধ ঘেরের বাঁধ কেটে ১৪ একর সরকারি জমি উদ্ধার

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৪২ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের জাহাজমারা সৈকত সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি খাস জমি দখল করে তৈরি করা দুটি মাছের ঘের উচ্ছেদ করেছে প্রশাসন।

শনিবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

প্রশাসন জানায়, অভিযানে মোট ১৪ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়। এর মধ্যে জলমহালভুক্ত এলাকায় প্রায় ১০ একর জমি দীর্ঘদিন ধরে দখল করে অবৈধভাবে মাছের ঘের তৈরি করেছিলেন স্থানীয় জাকির ভূইয়া। পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তার ঘেরের বাঁধ কেটে দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার করা হয়।

এছাড়া ইব্রাহীম মাহমুদ লিকন নামে আরেক ব্যক্তির দখলে থাকা চার একর সরকারি খাস জমিতে করা ঘেরও উচ্ছেদ করা হয়। অভিযানের সময় তাকে পাওয়া না গেলেও একটি উল্কা ও দুই সেট মাছ ধরার জাল জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ বলেন, সরকারি খাস জমি দখলমুক্ত রাখতে এবং জলমহালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরবিএস
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর