বিজয়পুর ব্যাপ্টিষ্ট চার্চ সংস্কারের জন্য আর্থিক অনুদান দিলেন কায়সার কামাল

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১০:২৭ এএম

নেত্রকোণার দুর্গাপুর কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর ব্যাপ্টিষ্ট চার্চ সংস্কারের জন্য আর্থিক অনুদান দিয়েছেন নেত্রকোণা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। 

রোববার দুপুরে ব্যাপ্টিষ্ট চার্চ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ আর্থিক অনুদান দেয়া হয়। ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে উপজেলা বিএনপির সহসভাপতি অঞ্জন কুমার চিছাম ব্যাপ্টিষ্ট চার্চ সংস্কার বাবদ দুই লাখ ৫৫ হাজার টাকা চার্চের সভাপতি জেমস রুরামের হাতে তুলে দেন।

এ সময় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের দুর্গাপুর উপজেলা কমিটির চেয়ারম্যান গিলবার্ট চিছাম, উপজেলা বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক পংকজ সাংমাসহ স্থানীয় আদিবাসীগন উপস্থিত ছিলেন। 

উপজেলা বিএনপির সহ সভাপতি অঞ্জন কুমার চিছাম বলেন, স্থানীয় আদিবাসীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের নির্দেশক্রমে চার্চ পরিদর্শনে আমরা আসি। পরে আমরা চার্চটির বিভিন্ন সংস্কার বিষয়ে উনাকে অবগত করি। এরপর তিনি চার্চটির টিন, সিলিংসহ বিভিন্ন যাবতীয় কাজ সংস্কারের জন্য দুই লক্ষ ৫৫ হাজার আর্থিক অনুদান দেন৷ 

বিজয়পুর ব্যাপ্টিষ্ট চার্চের সভাপতি জেমস রুরাম বলেন, দীর্ঘদিনের যে সমস্যা ছিলো আমাদের চার্চ ঘরের টিন ও সিলিং সেগুলো দিতে পারছিলাম না আর্থিক সংকটের কারণে। পরবর্তীতে বিষয়টা জানতে পারে ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় সেগুলোর ব্যবস্থা করে দিয়েছেন। আমরা আজ খুবই আনন্দিত এবং উনার প্রতি কৃতজ্ঞ। 

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি সকল ধর্ম-বর্ণ-গোত্রের মানুষের সমান অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর। আমি যখন জানতে পারলাম চার্চটি সংস্কার প্রয়োজন এরপর আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে চার্চটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করি। আদিবাসী জনগোষ্ঠীর যে কোনো সমস্যায় আমি তাদের পাশে রয়েছি। সকলে আমার জন্য দোয়া করবেন।

এআরএস
উন্নত চিকিৎসার অভাবে যখন তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, ঠিক তখনই আশার আলো নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।  
ঘরে বসে সহজে আয় আর ভিডিও দেখলেই মিলবে টাকা—এমন প্রলোভনে পড়ে অনলাইনভিত্তিক ‘স্টারলিংক’ নামের একটি অ্যাপ ও ওয়েবসাইটে টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন নেত্রকোনার বিভিন্ন এলাকার শত শত তরুণ।
নেত্রকোণার দুর্গাপুরে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে ১৪ বছর তিন মাস বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। একই সঙ্গে কনের প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা আদায় ও ১০...
‘ঘর ভাঙা আছিল, পলিথিন দিয়া রাখতাম। ঘরের ভাঙা দিয়া পানি পড়ত। আমরা আগে অনেক কষ্টে আছিলাম। এখন আমারারে একটা ঘর দিল কায়সার বাবা। আমরা এখন খুশি। এখন শান্তিতে থাকবাম।’
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর