নিরাপত্তা ঝুঁকিতে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী মাঠে বিএনপির জিলানী

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী জনসমক্ষে নিজের নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরেছেন। বুধবার বিকেলে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে ভোটারদের সঙ্গে মতবিনিময় সভার এক পর্যায়ে তিনি নিজের পাঞ্জাবির বোতাম খুলে ভেতরে পরা বুলেটপ্রুফ জ্যাকেট দেখান। 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এই নির্বাচনী এলাকায় জিলানীর এমন কর্মকাণ্ড ও বক্তব্য স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনেই উপস্থিতিতে জিলানী বলছেন, আমাদের জীবনের হুমকি আছে এটা সত্য। দেখেন, আমি বুলেটপ্রুফ জ্যাকেট পরে আছি। জানি না কখন কী ঘটে। তারপরও জনগণের পাশে থাকার ঝুঁকি আমি নিয়েছি।

বিগত রাজনৈতিক পরিস্থিতির বর্ণনা দিয়ে জিলানী বলেন, গত ১৭ বছর ধরে ঝুঁকি নিয়েই রাজনীতি করছি। কখনো এলাকা ছেড়ে যাইনি। 

এ সময় তিনি ২০১৮ সালের নির্বাচনের স্মৃতিচারণ করে বলেন, সে সময় তাকে কারাগারে বন্দি রেখে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয় এবং তৎকালীন প্রশাসন তার মনোনয়ন বাতিল করে দেয়।

জিলানীর এই নিরাপত্তা শঙ্কার বিষয়ে কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার দাড়িয়া বলেন, গোপালগঞ্জ-৩ একটি স্পর্শকাতর এলাকা।

অতীতে জিলানী এলাকায় এলে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে, যাতে একজন নিহতও হয়েছিলেন। এমনকি অতি সম্প্রতি কোটালীপাড়া থানা ও ইউএনও অফিস এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এসব কারণেই জীবনের ঝুঁকি অনুভব করছেন আমাদের প্রার্থী।

বিএনপি নেতাদের দাবি, এই প্রতিকূল পরিস্থিতির কথা ভোটার ও কর্মীদের সামনে তুলে ধরার মাধ্যমে নেতাকর্মীদের মনোবল আরও দৃঢ় হয়েছে। যে কোনো পরিস্থিতিতে মাঠে থেকে জনগণের ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এআরএস
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
গোপালগঞ্জে ডিবি পুলিশের এক অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাট্যাবলেট, নগদ সাড়ে চার লাখ টাকা এবং একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ চিহ্নিত ‘মাদক সম্রাট’ উজ্জল মোল্লা ও তার প্রধান...
গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এক যাত্রীবাহী বাস ও ডাম্পট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় বাসের আরও ২০ যাত্রী গুরুতর আহত...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর