দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী আটক

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম

মাদারীপুরে দ্বিতীয় বিয়ে করার জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রথম স্ত্রীর বিরুদ্ধে।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৪টার দিকে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি এলাকার মাতুব্বর বাড়িতে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ওই ব্যক্তির নাম নাঈম মাতুব্বর ওরফে হাবিব (৩৫)। তিনি একজন ইতালিপ্রবাসী।

এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিউলি বেগমকে (২৯) আটক করেছে সদর মডেল থানার পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে দিয়াবাড়ি গ্রামের মৃত রশিদ মাতুব্বরের ছেলে ইতালিপ্রবাসী নাঈম মাতুব্বর সঙ্গে একই গ্রামের হোসেন মাতুব্বরের মেয়ে শিউলি বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরেই স্ত্রীর পরকীয়ারসহ পারিবারিক নানা বিষয় নিয়ে কলহ সৃষ্টি হয়। প্রায় চার মাস আগে নাঈম মাতুব্বর ইতালি থেকে দেশে বেড়াতে আসেন। এরপর তিনি তার স্ত্রীর সম্মতি ছাড়াই আরেকটি বিয়ে করেন। 

এ নিয়ে শিউলির সঙ্গে নাঈমের বিরোধ আরও বেড়ে যায়। শুক্রবার রাতে নাঈমের সঙ্গে তার স্ত্রীর ফের কথাকাটাকাটির ঘটনা ঘটে। এক পযার্য়ের স্ত্রী শিউলি বেগম ক্ষুব্ধ হয়ে তার স্বামীকে রাতের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। নাঈম অচেতন হয়ে পড়লে রাত ৪টার দিকে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে গুরুতর আঘাত করেন শিউলি। পরে গুরুতর আহত অবস্থায় নাঈমকে তার পরিবারের লোকজন উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য নাঈমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

জানতে চাইলে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের চিকিৎসক রিয়াদ মাহামুদ বলেন, ব্লেডের আঘাতে ওই ব্যক্তির গোপনাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো লিঙ্গ কর্তন হয়ে যায়নি। তাকে সার্জারি বিভাগে পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। 

নাঈমের ভাবি শেফালি বেগম বলেন, আমার দেবর নাঈম আর চারদিন পরে ইতালি চলে যাওয়ার কথা। অথচ সে এখন হাসপাতালে। আমার দেবরকে রাতে কোকের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে গোপনাঙ্গ কেটে ফেলেছে তার স্ত্রী শিউলি। আমরা এই ঘটনার বিচার চাই। 

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দ্বিতীয় বিয়ের কারণে স্ত্রী শিউলি বেগম ক্ষুব্ধ হয়ে তার স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে আঘাত করেছে। অভিযুক্ত স্ত্রী শিউলি পুলিশের কাছে তার অপরাধ স্বীকার করেছেন। ঘটনার পরেই আমরা স্ত্রীকে আটক করেছি। এ ব্যাপারে ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। বিষয়টি পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরবিএস
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর