সাত স্ত্রী ও ১৩৪ জন সন্তান, বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের মৃত্যু

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:৩১ পিএম

সময়ের চাকা ঘুরেছে দেড়শ বছরের কাছাকাছি। চোখের সামনে বদলে যেতে দেখেছেন গোটা পৃথিবীটাকে। মরুভূমির বালুচর থেকে আধুনিক সৌদি আরবের উত্থান- সব কিছুরই জীবন্ত সাক্ষী ছিলেন তিনি। অবশেষে জীবনের দীর্ঘ পথ চলা শেষ করে চিরবিদায় নিলেন সৌদি আরবের সবচেয়ে প্রবীণ নাগরিক শেখ নাসের বিন রাদ্দান আল রশিদ আল ওয়াদাইয়ের।

পরিবারের দাবি অনুযায়ী, মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ১৪২ বছর। গত ১১ জানুয়ারি সৌদি আরবের দাহরান আল এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
যদি পরিবারের দাবি সঠিক হয়, তবে আল রশিদের জন্ম হয়েছিল ঊনবিংশ শতকে। ১৯৩২ সালে আধুনিক সৌদি আরব রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার অনেক আগেই তাঁর জন্ম। 

তিনি দেখেছেন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা। মরুপ্রদেশের সাধারণ জীবন থেকে প্রযুক্তিনির্ভর আধুনিক সৌদি আরবের বিবর্তন তিনি প্রত্যক্ষ করেছেন অত্যন্ত কাছ থেকে। তাঁর দীর্ঘ জীবনে তিনি একাধিক সৌদি শাসকের শাসনকাল দেখেছেন, যা বর্তমান প্রজন্মের কাছে অবিশ্বাস্য এক ইতিহাস।

যাঁরা তাঁকে কাছ থেকে দেখেছেন, তাঁদের মতে আল রশিদের জীবনের দুটি স্তম্ভ ছিল- ধর্মবিশ্বাস ও পরিবার। জীবদ্দশায় তিনি ৪০ বারেরও বেশি পবিত্র হজ পালন করেছেন। বয়সের ভার কিংবা শারীরিক প্রতিকূলতা কোনো কিছুই তাঁর তীব্র ধর্মবিশ্বাসে বাধা হতে পারেনি।

মৃত্যুকালে তিনি ১৩৪ জন সন্তান, নাতি-পুতি ও তাঁদের বংশধরদের এক বিশাল পরিবার রেখে গিয়েছেন। আল রশিদের জীবনীতে একটি চমৎকার তথ্য হলো তাঁর ব্যক্তিগত জীবনের প্রাণশক্তি। ১১০ বছর বয়সে তিনি শেষবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তী সময়ে তাঁর একটি কন্যা সন্তানও জন্ম নেয়, যা সেই সময় বিশ্বজুড়ে সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছিল।

এই প্রবীণ মানুষের বিদায়বেলায় দাহরান আল এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর শেষকৃত্যে প্রায় সাত হাজারেরও বেশি মানুষ অংশ নেন। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন।

তিনি চলে গেলেও রেখে গেছেন এক শতাব্দী প্রাচীন ইতিহাসের পদচিহ্ন। এক জীবনে যে অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেছেন, তা আধুনিক পৃথিবীর ইতিহাসে বিরল এক দৃষ্টান্ত হয়ে থাকবে।

এআরএস
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর