মতপার্থক্য থাকলেও দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকতে হবে: পানিসম্পদ মন্ত্রী

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম

পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জনগণের প্রত্যাশা একটি দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা এবং সেই সরকারের অংশ হিসেবে দায়িত্বশীল বিরোধীদল গড়ে ওঠা। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মতপার্থক্য থাকলেও দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

উন্নয়নে পিছিয়ে থাকা লক্ষ্মীপুরকে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে তিনি বলেন, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী দীর্ঘদিন ধরে অবহেলিত। হিসেব অনুযায়ী যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল, সে তুলনায় অঞ্চলটি অনেক পিছিয়ে রয়েছে। কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সবার আগে প্রয়োজন একটি শান্তিপূর্ণ ও নিরাপদ লক্ষ্মীপুর। গণতান্ত্রিক ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল দেশ পরিচালনা করবে এবং নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন—এটাই স্বাভাবিক প্রক্রিয়া। তবে যে দলই ক্ষমতায় থাকুক, সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে হবে।

সুধী সমাবেশে “রাজনৈতিক প্রভাবমুক্ত নিরাপদ লক্ষ্মীপুর চাই” ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক বা দলীয় প্রভাবে সাধারণ ব্যবসায়ীরা যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন। প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে সমাজ পরিচালনার আহ্বান জানান তিনি।

পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে সবচেয়ে বেশি নদী ভাঙনপ্রবণ এলাকা হিসেবে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের কথা উল্লেখ করে তিনি বলেন, সদর ও রায়পুর এলাকাও ঝুঁকিতে রয়েছে। তাই লক্ষ্মীপুরসহ দেশের স্বার্থে মন্ত্রণালয়ের মাধ্যমে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

লক্ষ্মীপুর প্রেস ক্লাব সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি জেড এম ফারুকি এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইনুদ্দিন পাঠানসহ বিভিন্ন সুধীজন।

নিজের বক্তব্যের এক পর্যায়ে মন্ত্রী বলেন, তার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। “আপনাদের দোয়ায় এখনো বেঁচে আছি। বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, জেলও খেটেছি। এ সময় এক বক্তা আবেগাপ্লুত হয়ে পড়লে পরিবেশ কিছুক্ষণ ভারী হয়ে ওঠে, পরে তিনি নিজেকে সামলে বক্তব্য শেষ করেন।

আরবিএস
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর