বাংলা নববর্ষেই কৃষকদের জন্য বড় উদ্যোগ, আসছে ‘কৃষক কার্ড’

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৬ পিএম

আমাদের দেশ কৃষিনির্ভর এবং কৃষকদের বর্ষপঞ্জি বাংলা মাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত উল্লেখ করে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ বলেছেন, তাই বাংলা নববর্ষের দিন (পহেলা বৈশাখে) কৃষক কার্ড উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা কৃষকদের মর্যাদা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

শনিবার (১৪ মার্চ) সকালে রাজবাড়ীর মাছপাড়া হাই স্কুল প্রাঙ্গণে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা আমাদের দেশের স্বাধীনতা এনে দিয়েছেন— ঘোষক থেকে শুরু করে সবার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। লাখো মানুষ যারা গণতন্ত্রের জন্য আত্মাহুতি দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই মাসকেই কৃষক কার্ড উদ্বোধনের জন্য বেছে নিয়েছি। 

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বর্তমানে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে। এক দপ্তরের সঙ্গে অন্য দপ্তরের সমন্বয় না থাকায় অনেক ক্ষেত্রে কেউ কারও সঙ্গে কথা বলেন না, ফলে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। আমরা এ অবস্থার উন্নতি ঘটাতে চাই। এজন্য ক্লাস্টারভিত্তিক সমন্বয় গড়ে তুলতে হবে। প্রয়োজনে এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন জারি করা হবে।

রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল হক, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী মিয়া এবং স্থানীয় নেতৃবৃন্দ। 

সভায় বক্তারা কৃষকদের উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

আরবিএস
পহেলা বৈশাখ মানেই নতুনের আবাহন। কিন্তু মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামের আম্বিয়া বেগমের কাছে এবারের নববর্ষ কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং দীর্ঘ অর্ধশতকের হাহাকার মুছে এক...
বাংলা নববর্ষে শেরপুর সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ বাস সার্ভিস কর্মসূচির উদ্বোধন করা হয়।
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠানের প্রস্তুতিকালে হামলার ঘটনা ঘটেছে। এসময় অনুষ্ঠান উপলক্ষে নির্মিত মঞ্চ ভাঙচুর করা হয়েছে। এছাড়া ছিঁড়ে ফেলা হয়েছে ব্যানার, মারধর করা হয়েছে...
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব ‘বৈসাবি’ শুরু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ভোরে চেঙ্গী নদীসহ বিভিন্ন প্রবাহমান ছড়া, খালে ফুল পূজার মধ্যদিয়ে চাকমা সম্প্রদায়ের মানুষ...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর