নববর্ষে শেরপুর সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৯:০৫ পিএম

বাংলা নববর্ষে শেরপুর সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ বাস সার্ভিস কর্মসূচির উদ্বোধন করা হয়।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাথমিকভাবে জেলায় পাঁচটি বাস দিয়ে যাত্রা শুরু হয়েছে। যা সদরসহ অন্য চারটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানের নির্দিষ্ট রুটে চলাচল করবে। বাস সার্ভিস পেতে হলে শিক্ষার্থীদের কলেজ আইডি কার্ড প্রদর্শন করতে হবে। আইডি কার্ড ছাড়া শিক্ষার্থীরা কোনোভাবেই সেবা পাবেন না।

সদরের শিক্ষার্থীরা সকাল সাড়ে ৮টার বাসে শেরপুর ব্রিজ (ব্রহ্মপুত্র সেতু) ব্যাঙের মোড়, আমতলী বাজার, শিমুলতলী বাজার, পোড়াদহ বাজার, নন্দীর বাজার, নতুন সড়ক, বটতলা, কুসুমহাটি ও শেরী ব্রিজ হয়ে শেরপুর সরকারি কলেজে যেতে পারবেন।

শ্রীবরদীর শিক্ষার্থীরা সকাল সাড়ে ৮টায় মাঝপাড়া, বটতলা, শ্রীবরদী বাজার, মাটিয়াকুড়া, গাবতলী, তেনাচিড়া ব্রিজ, ভারেরা, কুরুয়া বাজার, কুড়িকাহনিয়া বাজার, ইন্দিলপুর বাজার, চিথলিয়া, আখের মাহমুদ বাজার ও খোয়ারপাড় হয়ে শেরপুর সরকারি কলেজে যেতে পারবেন।

সকাল সাড়ে ৮টায় ঝিনাইগাতী বাজার থেকে বাস চালু হয়ে আহম্মদনগর, পাগলার মোড়, তিনানী বাজার ব্রিজ, কাঠালতলী, কোয়ারী রোড, জুলগাঁও নতুন সড়ক, কালীবাড়ী বাজার, বাজিতখিলা, তাতালপুর হয়ে শেরপুর সরকারি কলেজে যাবে।

এদিকে সকাল সাড়ে ৮টায় গড়কান্দা চৌরাস্তা, বাইপাস, রানীগাঁও বাজার, সন্ন্যাসী ভিটা ব্রিজ, পাঁচগাঁও বাজার, নলজোড়া বাজার, ট্যাংরাখালী মোড়, তিনানী বাজার ব্রিজ, কাঠালতলী, কোয়ারি রোড, জুলগাঁও নতুন সড়ক ও খোয়ারপাড় হয়ে শেরপুর সরকারি কলেজে যেতে পারবেন নালিতাবাড়ীর শিক্ষার্থীরা।

এছাড়াও সকাল সাড়ে ৮টায় গৌড়দ্বার, পাইস্কা মোড়, নকলা হলপট্টি, গণপদ্দী বাজার, তারাকান্দি বাজার, কানাশাখোলা বাজার ও অষ্টমীতলা হয়ে শেরপুর সরকারি কলেজে যেতে পারবেন নকলার শিক্ষার্থীরা ।  

বাস সার্ভিস চালুর খবরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। তারা বলছেন, অনেক সময় ভাড়া গাড়ির জন্য দীর্ঘ অপেক্ষা করতে হতো। সদরের চরাঞ্চলের অনেককে কখনো হেঁটেও কলেজে আসতে হয়েছে। এখন থেকে এ সকল সমস্যার সমাধান হলো। এছাড়া বাৎসরিক ভাড়া মাত্র ৩০০ থেকে ৪০০ টাকা।

শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহ্ কামাল উদ্দীন বলেন, দূরদূরান্ত থেকে শিক্ষার্থীরা এ কলেজে পড়াশোনা করতে আসেন। অনেক শিক্ষার্থীর দৈনিক ভাড়া বাবদ ১৫০-২০০ টাকা খরচ হয়। তাদের সুবিধার কথা চিন্তা করেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে, শিক্ষার্থীরা সহজে ও নিরাপদে কলেজে আসা-যাওয়া করতে পারবেন।

আরবিএস
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর