জামালপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে সাত শ্রমিক আহত

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৫ পিএম

জামালপুরের ইসলামপুরে নির্মীয়মাণ থানা ভবনের ছাদের একটি অংশ ধসে পড়ে অন্তত সাত নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বিকেলে ইসলামপুর থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহত শ্রমিকরা হলেন- আমিনুল, শফিকুর, সাইফুল, বিপ্লব, লাল চাঁন, বাবুল মিয়া ও মনির। তাদের সবার বাড়ি মেলান্দহ উপজেলার বিভিন্ন এলাকায়।

ফায়ার সার্ভিস জানায়, ইসলামপুর থানার নতুন ভবনের নির্মাণ কাজ চলছে। ওই ভবনের প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন শ্রমিকরা। একপর্যায়ে নির্মাণাধীন ছাদের কিছু অংশ ধসে পড়ে। এতে সাত নির্মাণ শ্রমিক চাপা পড়েন।

এ সময় ওই সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করে ইসলামপুর উপজেলা হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে পাঁচজনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

আরবিএস
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর