তিনশ’ শিক্ষাপ্রতিষ্ঠানের শৌচাগার পরিস্কার করলো ‘ভিশন ২০২১’

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:২৭ পিএম

নীলফামারীর স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভিশন-২০২১’। পরিচ্ছন্ন শহর গড়া আর গঠনমূলক সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে ২০১২ সালে জেলায় আত্মপ্রকাশ করে এই সংগঠনটি। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ব্যবসায়ী-রাজনীতিবিদ, সমাজ সেবকের সংগঠন এটি।

সদস্যদের কর্মদক্ষতায় প্রতিষ্ঠার মাত্র নয় বছরে সংগঠনটি সুনাম কুড়িয়েছে। পরিচ্ছন্ন শহরের স্বপ্ন আর গঠনমূলক সমাজ বিনির্মাণের অগ্রযাত্রায় সংগঠনটির অবদানে নীলফামারী জেলা সদর এগিয়েছে অনেকদূর।

ভালো কাজের এমন ধারাবাহিকতায় ধরে রাখতে এবার করোনা মহামারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতিতে সহায়ক ভূমিকায় নেমেছে সংগঠনের সদস্যরা। সেই প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পর্যন্ত নীলফামারী সদর উপজেলার ১৫টি ইউনিয়নের প্রায় ৩শ’ শিক্ষা প্রতিষ্ঠানের শৌচাগার পরিচ্ছন্ন করে দিয়েছেন তারা।

সংগঠনের সদস্যরা জানান, করোনায় দেড় বছর বন্ধ থাকার পর সারাদেশের মতো নীলফামারীতেও আগামী ১২ সেপ্টেম্বর খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন পড়ে থাকা শিক্ষার্থীদের প্রিয় প্রতিষ্ঠান হয়ে আছে অপরিচ্ছন্ন। এসব প্রতিষ্ঠানে দ্রুত শিক্ষার পরিবেশ ফেরাতে ভিন্নধর্মী এ উদ্যোগ।

image


গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ অভিযানে এখন পর্যন্ত (৯ সেপ্টেম্বর বিকেল ৫টা) প্রায় ৩০০টি শিক্ষা প্রতিষ্ঠানের শৌচাগার পরিস্কার-পরিচ্ছন্ন কাজ সমাপ্ত করেছেন।

ভিশন-২০২১ এর প্রধান সমন্বয়কারী ওয়াদুদ রহমান বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভিশন-২০২১’ -এর প্রধান পৃষ্ঠপোষক নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। তার নির্দেশে ভালো কাজের অংশ হিসেবে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। সমাজের ভালো কাজে অনীহা নেই আমদের। ভালো কাজ করার মধ্য দিয়ে নীলফামারী সদর উপজেলাকে এগিয়ে নিয়ে যাওয়ায় এই সংগঠনের মূল লক্ষ্য।

তিনি জানান, জেলা সদরের ১৫টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় সংগঠনের মোট ১৬টি ইউনিট রয়েছে। এসকল ইউনিটে সদস্য এবং কর্মী সংখ্যা ৬শ’। তারা ১৬টি দলে ভাগ হয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শৌচাগার পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

বৃহস্পতিবার পর্যন্ত সদর উপজেলার ৪০০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩০০টির শৌচাগার পরিচ্ছন্নের কাজ সম্পন্ন করা হয়েছে।

আগামী শনিবার সংগঠনের সদস্য ও কর্মীদের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে সম্পৃক্ত করে বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শৌচাগার পরিচ্ছন্নের কাজ শেষ করা হবে।

ভিশনের সাথে যুক্ত রয়েছেন নীলফামারী সরকারি কলেজের দর্শন বিভাগের মাস্টার্স বিভাগের শিক্ষার্থী খোর্শেদ আলম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র সাহাদাৎ হোসেন নসিব।

কেনো এমন সংগঠনের সাথে যুক্ত হলেন এমন প্রশ্নের জবাবে তারা বলেন, ভালো কাজের অংশ হিসেবে আমরা এ কাজটি করছি। আমাদের লক্ষ্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে লেখাপড়ায় মনোনিবেশ করতে পারে তা নিশ্চিত করা।

আরও পড়ুন: ৪২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

image


নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী বলেন, জেলায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতির বিকাশে কাজ করছে ‘ভিশন-২০২১’।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘ভিশন-২০২১’ -এর উদ্যোগে অন্যরা অনুপ্রাণিত হবেন।

সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, যারা এ কাজে যুক্ত হয়েছেন, তাদেরকে নিয়ে আমি গর্বিত। আগামীতে তারা এমন সব ভালো কাজের সঙ্গে যুক্ত থেকে নীলফামারীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবেন এটাই আমি আশা করি।


একাত্তর/আরএ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী বছরই আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার। এই মেগা প্রকল্পের কাজ শুরু হলে লালমনিরহাটসহ তিস্তাপাড়ের...
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর