এসিল্যান্ডের গাড়িতে অতিরিক্ত জ্বালানি নেওয়ার অভিযোগ, সাংবাদিককে বাধা

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১১:৫১ এএম

রাজবাড়ীর কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড শামস সাদাত মাহমুদ উল্লাহর সরকারি গাড়িতে ট্যাংক পূর্ণ করার পরও অতিরিক্ত বোতলভর্তি জ্বালানি তেল নেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার (৩০ মার্চ) দুপুরে কালুখালীর শেখ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টারও অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা আড়াইটার দিকে শেখ ফিলিং স্টেশনে প্রথমে এসিল্যান্ডের গাড়ির ট্যাংক ভর্তি করা হয়। এরপর আলাদা করে বোতলে প্রায় ৩০ লিটার জ্বালানি তেল নেওয়া হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সেখানে উপস্থিত এক সংবাদকর্মী ভিডিও ধারণ শুরু করেন।

অভিযোগ রয়েছে, ভিডিও ধারণের সময় এসিল্যান্ডের উপস্থিতিতে বা তার নির্দেশে সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই সংবাদকর্মীর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে ঘটনাস্থলে উত্তেজনার সৃষ্টি হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ বলেন, ওই ব্যক্তি নিজের পরিচয় না দিয়ে ভিডিও করতে শুরু করায় আমি তাকে নিষেধ করেছি।

গাড়িতে অতিরিক্ত তেল নেওয়ার বিষয়টি প্রয়োজনের কারণে করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এসিল্যান্ড ৩০ লিটার নয়, বরং ৫ লিটার তেল নেওয়ার কথা স্বীকার করলেও ভিডিওতে ৫ লিটারের ৬টি বোতলে তেল ভরতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

একাত্তর/আরএ
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে দুর্বৃত্তদের হামলায় এক যৌনকর্মী নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এ হত্যার ঘটনা ঘটে।
রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের প্রাথমিক সত্যতা পাওয়ার তথ্য জানিয়ে দুর্নীতি দমন...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক...
সারাদেশে অব্যাহত রয়েছে ডেঙ্গুর চোখরাঙানি। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৯৪২...
ফিনল্যান্ডে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক ও পেশাগত বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে সম্প্রতি সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফিনল্যান্ড’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর