এমন পরিস্থিতি তৈরি করা যাবে না যাতে কেউ সুযোগ নিতে পারে: পানিসম্পদ মন্ত্রী

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৭:০২ পিএম

সমাজে অপরাধ ও বিভিন্ন ধরনের বিরোধের সুযোগ নিয়ে প্রভাবশালীরা যেন ফায়দা তুলতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। 

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সমাজে দীর্ঘদিন ধরে একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে প্রভাবশালী কিছু ব্যক্তি সময় ও পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে। যেখানে যেটা সুবিধা, তারা সেটাই ব্যবহার করে। ফলে অনেক সময় অযাচিত প্রশ্নের মুখোমুখি হতে হয়। 

তিনি আরও বলেন, এ ধরনের পরিস্থিতি যাতে আর তৈরি না হয়, সে জন্য প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। 

আমাদের এমন ব্যবস্থা নিতে হবে, যাতে আমাকে, আমাদের দলকে বা প্রশাসনকে অপ্রয়োজনীয় প্রশ্নের সম্মুখীন হতে না হয়, যোগ করেন মন্ত্রী।

সমাজে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ, পারিবারিক কলহ এবং বাড়ির রাস্তা নিয়ে দ্বন্দ্ব প্রায়ই দেখা যায় উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, এসব বিরোধকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টি হয় এবং প্রভাবশালীরা তা কাজে লাগানোর চেষ্টা করে।

তিনি বলেন, আমাদের এমন পরিস্থিতি তৈরি করা যাবে না, যাতে কেউ সুযোগ নিতে পারে। স্থানীয়ভাবে সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে। 

প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে এবং বিরোধ নিষ্পত্তিতে ন্যায় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে গ্রামীণ এলাকায় ছোটোখাটো বিরোধ যেন বড় আকার ধারণ না করে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

সভায় মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন কর্মকর্তারা। মন্ত্রী সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। 

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

এসময় উপস্থিত ছিলেন সদর থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী এবং উপজেলা প্রকৌশলী (বিএডিসি) আব্দুল্লাহ মামুনসহ অন্যান্য কর্মকর্তারা।

আরবিএস
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...
চৌমুহনী থেকে লক্ষ্মীপুর হয়ে রায়পুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, এ নিয়ে...
পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বেহেশত নাকি আল্লাহর দেওয়া, অথচ কারও কাছে বেহেশতের টিকিট আছে, আর কারও কাছে নেই—এমন প্রচার করা হচ্ছে।
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর