কক্সবাজারের বাড়ছে পর্যটকের ভিড়, স্বাস্থ্যবিধি উধাও

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৭:২০ পিএম

করোনা শনাক্তের হার কমার সঙ্গে সঙ্গে কক্সবাজারে পর্যটকের ভিড় বেড়েছে। ছুটির দিনে দুই লাখের বেশি পর্যটক অবস্থান করছেন কক্সবাজারে। 

কিন্তু, স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি থাকলেও বেশিরভাগ পর্যটকই তা মানছেন না। এতে করে সংক্রমণ ঝুঁকি আবারো বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। 

সৈকতের সুগন্ধা পয়েন্টে সম্প্রতি পর্যটকের ডুবে যাওয়া প্রতিরোধ, উদ্ধার অভিযান ও সৈকত নিরাপত্তায়  একটি সচেতনতা মূলক মহাড়া চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা। 

কক্সবাজার সৈকত আবারো খুলে দেওয়ার পর থেকে প্রতিদিন এমন সচেতনতামূলক নানা মহাড়া করেন, ফায়ার সার্ভিস, বিচ কর্মী ও লাইফগার্ডের কর্মীরা।

যত দিন যাচ্ছে সৈকত জুড়ে বালিয়াডী জুড়ে লাখো মানুষের ভীড়। বাড়ছে সব বয়সি মানুষের উচ্ছাস। কিন্তু এত সচেতনতার প্রচার করেও বেশিরভাগ পর্যটক ভুলে যাচ্ছে স্বাস্থ্যবিধির কথা।

আরও পড়ুন: মহাকাশে দারুণ সময় কাটাচ্ছেন চার সাধারণ পর্যটক

লাইফ গার্ড কর্মীরা বলছেন, পর্যটকদের বেশিরভাগই মাস্ক পরেন না, গাদাগাদি করে সমুদ্রে নামে। হাজার বলেও কথা শুনানো যায় না।

এদিকে ট্যুর অপারেটর সমিতির সভাপতি অভিযোগ করছে, ৫০ শতাংশ হোটেল রুম বুকিং দেয়ার শর্ত থাকলেও, সুযোগ বুঝে শতভাগ রুম বুকিং দিচ্ছে বেশিরভাগ পর্যটন ব্যবসায়ী।

যদিও মুখে কেউ এই অভিযোগ স্বীকার করছেন না হোটেল মালিকরা। তারা বলছেন এবারের ছুটিতে দুই লাখের মতো পর্যটক এসেছেন কক্সবাজারে। অথচ ১০ লাখের বেশি পর্যটক রাখার ক্ষমতা আছে তাদের।


পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিতে বড় ধরনের একটি চুক্তি ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর