মহাকাশে দারুণ সময় কাটাচ্ছেন চার সাধারণ পর্যটক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪৬ পিএম

কোন ধরনের সমস্যা ছাড়াই মহাকাশ ভ্রমণের প্রথম দিন পার করলেন চার সাধারণ মানুষ। যারা পেশাদার নভোচারি না হয়েও মহাকাশে গেছেন স্পেস এক্সের ‘ইন্সপিরেশন ফোর’ রকেটে চড়ে। পৃথিবীর কক্ষপথে ঘুরছেন তারা। স্পেস এক্স জানিয়েছে, সবাই ভালো আছে সুস্থ আছে।

আমেরিকার কেপ ক্যানাভেরাল থেকে ‘ইন্সপিরেশন ফোর’ যাত্রা শুরু করার পর, বৃহস্পতিবার মিশন নিয়ে প্রথমবার কোন আপডেট দিলো স্পেস এক্স। তাতে বলা হয়েছে, চার মহাকাশ পর্যটন বেশ সুস্থ আছেন, সুখে ভাসছেন এবং স্বাচ্ছন্দ্যে বিশ্রাম করছেন।

এলন মাস্কের কোম্পানি জানিয়েছে, চার আমেরিকান মহাকাশ পর্যটক সাড়ে পাঁচবার পৃথিবী প্রদিক্ষণ করেছেন। তারা তাদের বৈজ্ঞানিক গবেষণার প্রথম পর্ব শেষ করেছেন। এবং ঘুমাতে যাবার আগে কিছু খাবার উপভোগ করেছেন।

এলন মাস্ক এক টুইট বার্তায় জানিয়েছেন তিনি নিজেও চার নভোচারির সঙ্গে কথা বলছেন এবং সবাই ভালো আছেন। ঘুম থেকে ওঠার পর এই চার আমেরিকান রকেটের সঙ্গে লাগানো বিশাল আকারের একটি ডক দেখতে যাবেন। আগামীতে এই ডকেই ভিড়বে মহাকাশ যান।

‘ইন্সপিরেশন ফোর’ রকেটে করে বিলিয়নেয়ার জ্যারেড আইজাকম্যান, চিকিৎসক সহকারি হেইলি আর্সেনউক্স, ভূ-বিজ্ঞানী সিয়ান প্রক্টর এবং মহাকাশ তথ্য প্রকৌশলী ক্রিস সেমব্রোস্কি বর্তমানে ৬৯০ কিলোমিটার উচ্চতা থেকে পৃথিবী প্রদক্ষিণ করছেন।

image


এই উচ্চতা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের চেয়ে মহাকাশে আরো গভীর, যা ৪২০ কিলোমিটার উচ্চতায় পৃথিবী প্রদক্ষিণ করে। শুধু তাই নয়, ২০০৯ সালে মহাকাশে স্থাপিত হাবল টেলিস্কোপের রক্ষণাবেক্ষণ মিশনের পর পৃথিবী থেকে সবচেয়ে দূরে কোন মহাকাশচারী অবস্থান করছে।

আরও পড়ুন: ট্রেন থেকে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা

বিশ্বের প্রথম মহাকাশ পর্যটকদের নিয়ে রকেট মহাকাশে গেলেও, এই মিশনের লক্ষ্য হচ্ছে সেন্ট জুডস চিলড্রেনস রিসার্চ হাসপাতালের জন্য ২০০ মিলিয়ন ডলার সংগ্রহ করা এবং নভোচারিদের শরীরে ভেতর মহাকাশের জৈবিক প্রভাবগুলি পর্যবেক্ষণ করা।

তবে, এই মিশনের আসল উদ্দেশ্য হচ্ছে মহাকাশে বাণিজ্যিক ভ্রমণে মানুষকে উৎসাহিত করা। কারণ, স্পেস এক এই মহাকাশে যাত্রী আনা নেয়া করা নতুন বাণিজ্যে পৃথিকৃৎ হতে চাইছে।

‘ইন্সপিরেশন ফোর’ রকেটে চড়ে তিন দিনের মহাকাশ ভ্রমণ শেষে শনিবার ফ্লোরিডার উপকূলে ফিরে আসার আগে চার মহাকাশ পর্যটক কয়েক মিনিটের ওজনহীনতার অভিজ্ঞতা ও মহাকাশ থেকে পৃথিবীকে দেখার বিরল সাক্ষী হবেন।


একাত্তর/এসএ

পেন্টাগনের আনুষ্ঠানিক তথ্যভাণ্ডারে হতাহতের সংখ্যা এখনও কম দেখানো হচ্ছে। তথ্য হালনাগাদে বিলম্বের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের।
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পেন্টাগনের আনুষ্ঠানিক তথ্যভাণ্ডারে হতাহতের সংখ্যা এখনও কম দেখানো হচ্ছে। তথ্য হালনাগাদে বিলম্বের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর