সিরিয়ায় ঐতিহাসিক রায়ে বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৪:২০ পিএম

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ছোট ভাই মাহের আল-আাসাদ এবং ফুফাতো ভাই আতেফ নাজিবকে দেশটির প্রায় ১৪ বছর ধরে চলা যুদ্ধের সময় সংঘটিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড দিয়েছে দামেস্কের একটি অপরাধ আদালত।

সিরিয়ার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের অধীনে সাবেক সরকারের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে এটিই প্রথম কোনো আদালতের রায়। মঙ্গলবার দামেস্কের ক্রিমিনাল কোর্ট এ ঐতিহাসিক রায় ঘোষণা করে।


২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়ায় নির্বাসনে থাকা বাশার আল-আসাদকে পূর্বপরিকল্পিত হত্যা, নির্যাতন এবং মানবতাবিরোধী অপরাধের জন্য অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

সাবেক প্রেসিডেন্টের ছোট ভাই মাহের আল-আসাদও বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। তাকেও পরিকল্পিত হত্যা ও নির্যাতনের অপরাধে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

দক্ষিণ সিরিয়ার দেরা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। গত বছরের জানুয়ারিতে তিনি সিরীয় কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তার হন।

রায় ঘোষণার সময় আতেফ নাজিব কয়েদির পোশাক পরে খাঁচার ভেতরে দাঁড়িয়ে ছিলেন। উল্লেখ্য, ২০১১ সালে দারা প্রদেশে বিক্ষোভকারীদের ওপর তার নির্দেশেই প্রথম প্রাণঘাতী দমন-পীড়ন চালানো হয়, যা পরবর্তীতে পুরো দেশে গণঅভ্যুত্থান এবং পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের রূপ নেয়।


আদালতের নথি অনুযায়ী নাজিবের বিরুদ্ধে যেসব অপরাধ প্রমাণিত হয়েছে, পূর্বপরিকল্পিত হত্যা ও গণহত্যা, ১৫ বছরের কম বয়সী শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যা এবং  শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে মৃত্যু ঘটানো।

আদালতে বক্তব্য রাখার সময় বিচারক ফখরুদ্দীন আল-আরিয়ান জানান, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য প্রমাণ করেছে যে সাবেক এই শাসকই এসব অপরাধের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী ছিলেন এবং এসব নৃশংসতা বাস্তবায়নে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সরাসরি ব্যবহার করেছিলেন।

এই রায় দীর্ঘদিনের নিপীড়িত সিরীয় জনগণের মনে স্বস্তি ও বিচার পাওয়ার তৃপ্তি এনে দিয়েছে। নিজ দেশের শিশুদের ওপর নির্যাতন, লক্ষ লক্ষ মানুষকে ঘরবাড়ি থেকে বিতাড়িত করা এবং সমাজকে ধ্বংস করার মূল কারিগরদের বিচার দেখতে তারা বহু বছর ধরে অপেক্ষা করছিলেন।

সিরিয়ার বিভিন্ন শহরের মানুষ এখন বিশ্বাস করছেন, শুধু বাশার আল-আসাদই নন, বরং তার অধীনে কাজ করা অন্যান্য জল্লাদ ও অপরাধীদেরও একইভাবে আইনের আওতায় আনা সম্ভব হবে।

তথ্যসূত্র: আল জাজিরা

একাত্তর/এআরএস
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে জঘন্য এক হত্যা ও ডাকাতি মামলায় ৪৬ বছর বয়সী জামাল হাওয়ার্ডের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার রাতে টেক্সাসের হান্টসভিল স্টেট কারাগারে প্রাণঘাতী কেমিক্যাল...
সিরিয়া জুড়ে সপ্তাহান্তে জ্বালানি তেলের মূল্য হঠাৎ এক ধাক্কায় রেকর্ড পরিমাণ বৃদ্ধিতে ছড়িয়ে পড়েছে তীব্র গণবিক্ষোভ। প্রায় দুই বছর আগে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে এটিই দেশটিতে সবচেয়ে বড় এবং...
টেলিভিশনের রঙিন পর্দায় যিনি এতদিন অত্যন্ত প্রতাপের সাথে অপরাধীদের হাঁড়ি-হাঁড়ি খবর ফাঁস করতেন এবং অন্যায়ের বিরুদ্ধে 'মিশন ইম্পসিবল' সাজিয়ে নীল বাতি জ্বালাতেন, সেই গ্ল্যামারাস টিভি স্টার নিজেই...
একেই বলে ‘সর্ষের মধ্যে ভূত’! টেলিভিশনের পর্দায় যিনি দিনরাত অপরাধীদের কীর্তিকলাপ ফাঁস করতেন, স্বয়ং তিনিই এবার জড়িয়ে পড়লেন এক বিশাল অপরাধ সাম্রাজ্যের জালে! মাদক চোরাচালানের দায়ে মিশরের বহুল...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর