গাছে উঠে মাথা ঘুরে আটকে ছিলেন বৃদ্ধ, অতঃপর...

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পিএম

‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন পেয়ে জামালপুরের ইসলামপুরে গাছে উঠে মাথা ঘুরে আটকে পড়া এক বৃদ্ধকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

শনিবার (১১ এপ্রিল) ইসলামপুর পৌরসভার দরিয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।  

উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল দুপুরে পৌরসভা থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, পৌরসভার কাছেই দরিয়াবাদে একজন বৃদ্ধ ব্যক্তি গাছে উঠে মাথা ঘুরে গাছের ওপর কোনোমতে আটকে আছেন, যে কোনো সময় নিচে পড়ে যেতে পারেন।  

৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের জন্য ইসলামপুর ফায়ার সার্ভিসে জানানো হয়। কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল আরিফা আক্তার এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে তদারক ও সমন্বয় করছিলেন ৯৯৯ ফায়র ডিসপাচার ফায়ার ফাইটার হানজালাল। 

এর পরপরই ইসলামপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে গাছে আটকে পড়া ৭০ বছর বয়সী বৃদ্ধকে নিরাপদে উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষার জন্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। 

আরবিএস
তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যেই উত্তাল সাগরে বিপদে পড়েছেন ১৮ জেলে। ট্রলারের পাখা ভেঙে যাওয়ায় চারদিন ধরে সাগরে ভাসছে তাদের মাছ ধরার ট্রলার এফবি তাওসীন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
গাজীপুরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন এক যুবক। এ সময় বাঁচার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন তার সহযোগী।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর