নলছিটিতে ভোটার হতে গিয়ে রোহিঙ্গা তরুণ আটক

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৫ পিএম

ঝালকাঠির নলছিটিতে ভোটার নিবন্ধন করতে এসে এক রোহিঙ্গা তরুণ আটক হয়েছেন। মঙ্গলবার দিনে আটকের পর রাতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃত নুরুল ইসলাম (২৩) চট্টগ্রামের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

পুলিশ জানায়, নলছিটি উপজেলা নির্বাচন অফিসে ভোটার হওয়ার জন্য নিবন্ধিত হতে গেলে তার কথা বলার ধরণ দেখে নির্বাচন কর্মকর্তার সন্দেহ হয়। এসময় তার কাগজপত্র পরীক্ষা করলে সেগুলো নকল প্রমাণিত হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি রোহিঙ্গা বলে স্বীকার করেন।

আটককৃত নুরুল ইসলাম জানান, ঢাকার নারায়ণগঞ্জে এক দালালের মাধ্যমে নকল কাগজপত্র তৈরি করে ভোটার নিবন্ধিত হওয়ার চেষ্টা করেন তিনি। তিনি ২০১৯ সালে মায়ানমার থেকে পালিয়ে এসেছেন। তার বাবা বেঁচে নেই, মা অন্য একজনকে বিয়ে করে রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছেন।

নলছিটি উপজেলা নির্বাচন কর্মকর্তা এইচএম গোলাম মোস্তফা জানান, ভোটার হতে আসা যুবকের কথার ধরন দেখে সন্দেহ হওয়ায় তার কাগজপত্র যাচাই-বাছাই করলে নকল প্রমাণিত হয়। বিষয়টি আরও পরিষ্কার করার জন্য যে ইউনিয়নের ঠিকানা ও চেয়ারম্যানের প্রত্যয়ন দিয়েছে, সেই এলাকার জনপ্রতিনিধি উপস্থিত হয়ে তার প্রত্যয়ন নকল বলে শনাক্ত করেন। দিনভর তাকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান জানান, নির্বাচন কর্মকর্তা রোহিঙ্গা যুবককে রাতে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে তিন কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে চার পুলিশ পরিদর্শকসহ মোট ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে...
বাংলার সুলতানি ও মোঘল আমলের প্রাচীন মুসলিম ঐতিহ্যের চিহ্ন নিয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া পাকা মসজিদ।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর