ট্রলারডুবির পর ২৯ জেলে জীবিত উদ্ধার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৬ পিএম

সমুদ্রে ট্রলারডুবির পর ভাসতে থাকা ২৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার ভাসমান অবস্থায় জেলেদের পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তুফানিয়া চর থেকে উদ্ধার করে কোস্টগার্ড ৷

উদ্ধার করা জেলেরা সবাই চট্টগ্রামের বাঁশখালী থানার শেখের খিল সরকার বাজার এলাকার বাসিন্দা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এইচএমএম হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বুধবার দুপুর আড়াইটায় পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী এলাকা সংলগ্ন সমুদ্রের দক্ষিণে মাছ ধরার ট্রলার ‘রহমত-ই-ইলাহি’ ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে মাছ ধরার ট্রলারটি ভাসতে ভাসতে রাঙ্গাবালীর তুফানিয়া চর সংলগ্ন এলাকায় এসে ডুবে যায়।

ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারের জেলেরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। 

কোস্টগার্ড আরও জানায়, উদ্ধার করা জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। পরে জেলেদের মালিকপক্ষ যোগাযোগ করলে গলাচিপা উপজেলায় পাঠানোর ব্যবস্থা করা হয়।

 

একাত্তর/পিএজে/কেএসএইচ
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর