চুরি হওয়া দুই অস্ত্র উদ্ধারে মিললো তিনটি, গোলকধাঁধায় পুলিশ

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৫:৪৭ পিএম

পটুয়াখালীতে চুরি হয়ে যাওয়া দুইটি আগ্নেয়াস্ত্রের সন্ধানে তিনটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আর এ নিয়ে গোলকধাঁধায় পড়েছে পুলিশ।

উদ্ধার করা তৃতীয় অস্ত্রটি কার তা নিয়ে চোর ও অস্ত্রের মালিক পরস্পরকে দোষারোপ করছে। ঘটনার সত্যতা বের করতে অধিকতর তদন্ত শুরু করেছে পুলিশ।

পটুয়াখালীর পূর্ব আরামবাগ এলাকার একটি বাসা থেকে সোমবার রাতে গুলিসহ দুটি আগ্নেয়াস্ত্র চুরি হয়ে যায়। অভিযোগ পেয়ে মঙ্গলবার ভোররাতেই অস্ত্র ও গুলিসহ চোর ধরে ফেলে পুলিশ।

কিন্তু বিপত্তি বাধে অস্ত্রসহ চোর ধরার পর। অভিযোগকারী বাসার মালিক পুলিশকে জানিয়েছিলেন, তার বাসা থেকে চুরি হওয়া অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে- বেলজিয়ামের তৈরি একটি পিস্তল ও এক রাউন্ড গুলি এবং ২৫টি গুলিসহ একটি একনলা বন্দুক।

তবে এসব অস্ত্র ছাড়াও চোরের কাছ থেকে পুলিশ ১৬ রাউন্ড গুলিসহ আরও একটি রিভলভার উদ্ধার করেছে।

আর চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়া মো. মনিরুজ্জামান মুন্নার দাবি, তিনি এই তিনটি অস্ত্র ও সব গুলিই ওই বাসা থেকে চুরি করেছেন।

সংবাদ সম্মেলনে পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম। ইমেজ: একাত্তর।

মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।

সাংবাদিকদের তিনি বলেন, পূর্ব আরামবাগ এলাকার অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা একেএম কবির উদ্দিন তার স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য বাসায় তালো দিয়ে সম্প্রতি ঢাকায় যান। সোমবার রাতে তিনি প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন, তার বাসায় চুরি হয়েছে।

ওইদিনই পটুয়াখালী ফিরে থানায় চুরির অভিযোগ করেন কবির উদ্দিন। অভিযোগে তিনি নগদ ১০ হাজার টাকা, অন্যান্য মালামালের পাশাপাশি স্টিলের আলমারিতে রাখা লাইসেন্স করা দুটি অস্ত্র ও গুলি চুরি হয়ে যাওয়ার কথা উল্লেখ করেন।

অভিযোগ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পটুয়াখালী সদর সার্কেল) সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও এলাকার চিহ্নিত অপরাধীদের ডাটা পর্যালোচনা ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে মুন্নাকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদে মুন্না চুরির কথা স্বীকার করে। মুন্নাকে নিয়ে অভিযান চালিয়ে চোরাই মালামাল ও চুরির কাজে ব্যবহার করা যন্ত্রপাতি উদ্ধার করা হয়। 
তবে উদ্ধার আগ্নেয়াস্ত্রের মধ্যে অতিরিক্ত ১৬টি গুলি ও একটি রিভলভার থাকায় গোলকধাঁধায় পড়ে যায় পুলিশ। চোরের পাশাপাশি বাসার মালিককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বেলে জানান পুলিশ সুপার।

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া মুন্না মাস্টার রোলে পটুয়াখালী শহরের সরকারি বালিকা বিদ্যালয়ের ডে-গার্ড হিসেবে চাকরি করে। পাশাপাশি রাতে বিভিন্ন ধরনের চুরির সাথে জড়িত।

এদিকে খালি বাসায় আগ্নেয়াস্ত্র রেখে কেন অস্ত্রের মালিক বাইরে গেলেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সুপার জানিয়েছেন। আর এ কারণে তার অস্ত্রের লাইসেন্স বাতিলের সুপারিশসহ অধিকতর তদন্তের কথাও জানান তিনি।

আরবি 
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
খুলনায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে সম্রাট বিশ্বাস নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে রেলওয়ে পুলিশ...
গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে অফিসার ইনচার্জ হ পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর