ভোলায় বাসচাপায় শিশুসহ দুই পথচারী নিহত

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৩:৩৮ পিএম

ভোলার লালমোহনে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় শিশুসহ দুই পথচারীর মৃত্যু ও আরও তিন পথচারী গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১১টায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লাঙ্গলখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মো. হাসনাইন (৭) লালমোহন পৌর ৫ নম্বর ওয়ার্ডের মো. ভুট্টো মিয়ার ছেলে এবং জব্বার হাওলাদার (৫০) একই উপজেলার পৌর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা বাস মালিক সমিতির একটি ডাইরেক্ট সিটিং বাস যাত্রী নিয়ে ভোলা সদরের উদ্দেশ্যে রওনা হয়। পথে লালমোহন উপজেলার লাঙ্গলখালী ব্রিজ এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পথচারীদের চাপা দেয়। এতে দুই পথচারী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আরও তিনজন গুরুতর আহত হয়। 

আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঘটনার পর পর স্থানীয় উত্তেজিত এলাকাবাসী বাসটি ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এসএম মাহাবুবু উল আলম জানান, নিহতদের মরদেহ ভোলা সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটি পুলিশ জব্দ করেছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর