মুরগির খামারে পাওয়া গেলো তরুণের মরদেহ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৮:২৩ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় একটি মুরগীর খামার থেকে এক তরুণের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। বুধবার সকালে কুয়াকাটা পৌরসভার ৯নং ওয়ার্ড হোসেনপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তরুণ শামিম মুসল্লী (২২) হোসেনপাড়া এলাকার মিজান মুসুল্লীর ছেলে। চুরির অপবাদ সহ্য করতে না পেরে ভোররাতে তিনি নিজ বাড়ির ব্রয়লার মুরগির খামারের ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন বলে নিহতের স্বজনরা জানান।

নিহতের স্ত্রী জানান, মাছধরার ট্রলারের চোরাই তেল কারবারিদের কাছ থেকে তার বড় ভাইয়ের ট্রলির জন্য তেল কিনে আনেন শামীম। বড় ভাই চোরাই তেল ব্যবহারে অস্বীকৃতি জানিয়ে সেই তেল ফেরত দিতে বলেন তাকে। সেই তেল ফেরত দিতে গেলে চোরাই তেল কারবারিরা তেল চুরির অপবাদ দেয় শামীমকেই। এসময় স্থানীয়রা জড়ো হয়ে তাকে মারধরও করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, গলায় ফাঁস লাগানো এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

একাত্তর/জো
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর