মাটিচাপা দেয়া অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০১:৩২ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে ধানক্ষেতের পাশে একটি পরিত্যক্ত ভিটায় মাটিচাপা দেয়া অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ কলাগাছিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে সিআইডি পুলিশ ও পিবিআইয়ের দুইটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ সনাক্তের চেষ্টা চালায়।  তবে ফিঙ্গারপ্রিন্ট নেয়া হলেও এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, বিকেলে ওই এলাকার কৃষক ফারুক মৃধা তার ক্ষেতের পাকা ধান কাটার উপযোগী হয়েছে কিনা দেখতে যান। এসময় ধানক্ষেতের ভেতর দিয়ে কিছু টেনে নেয়ার আলামত তার চোখে পড়ে। বিষয়টি পার্শ্ববর্তী কৃষকদের  জানালে তারাও এগিয়ে আসে। পরে ক্ষেতের পাশে পরিত্যক্ত ভিটায় নতুন মাটি খোঁড়া দেখতে পান তারা। এরপর থানায় খবর দেয়া হলে সন্ধ্যায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। 

পুলিশ জানায়, মাটি খুঁড়ে সেখান থেকে অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার করে রাত ১২টায় থানায় আনা হয়। ৪-৫ দিন আগে ওই নারীকে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে।  এর কারণে তার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছিল না।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পিবিআই ও সিআইডির দুইটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় বা হত্যার কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ সকালে পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর