মাছ ধরতে গিয়ে ইঁদুর মারার ফাঁদে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১১ পিএম

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে মাছ ধরতে গিয়ে জমির পাশে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে নাদিম (২৪), এমাম (২০) নামে দুই আপন ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার সকালে ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামে ৮নং ওয়ার্ডের প্রাইমারি স্কুল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করে পিরোজপুর মর্গে পাঠানোর ব্যবস্থা করছেন। নেছারাবাদ থানার ওসি এইচএম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য মো: মিজান বলেন, নাদিম এবং এমাম দু'জন আপন ভাই। শুক্রবার রাতে কোচ দিয়ে খালের পাড়ে মাছ ধরতে বের  হয়ে তারা উড়িবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ছোট খালের পাড়ে নামেন। খালের পাড়ে জমিতে চাষি রিপন মিয়া ইদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে ছিলেন। নাদিম এবং এমাম না জেনে জমির পাড়ে যাওয়া মাত্র তারা বৈদ্যুতিক লাইনে পেঁচিয়ে মারা গেছেন। শনিবার সকালে স্থানীয়রা জমির পাশে খালের পাড়ে দুই ভাইয়ের লাশ দেখতে পেয়ে পরিবারে খবর দেন। নিহত নাদিম এবং এমাম ওই গ্রামের দিনমজুর আয়নাল হক মিয়ার ছেলে।

নেছারাবাদ থানার ওসি তদন্ত এইচএম শাহীন স্থানীয়দের বরাত দিয়ে জানান, চাষি তার জমিতে ইদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন। নাদিম এবং এমাম দুই ভাই না জেনে জমির পাশে খালের পাড়ে গেলেই সেই লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ততের জন্য পিরোজপুর পাঠানো হবে। এরপর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআর
ফিফা ফুটবল বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জয় উদ্‌যাপনের ছবি ও ভিডিও করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু হয়েছে।
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
ব্রাহ্মণবাড়িয়ায় কবর খুঁড়তে গিয়ে ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর